১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৪.৮৬ +১৯.৯৫ | DS30: ২,০৭০.৭১ +১১.৩১ | লেনদেন: ২,৭৯১.৭০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৪.৮৬ +১৯.৯৫ | DS30: ২,০৭০.৭১ +১১.৩১ | লেনদেন: ২,৭৯১.৭০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৪.৮৬ +১৯.৯৫ | DS30: ২,০৭০.৭১ +১১.৩১ | লেনদেন: ২,৭৯১.৭০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৪.৮৬ +১৯.৯৫ | DS30: ২,০৭০.৭১ +১১.৩১ | লেনদেন: ২,৭৯১.৭০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক
শিল্পাচার্য জয়নুল উদ্যান সংগৃহীত

ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক। খাঁচার সামনে দাঁড়িয়ে শিশুরা দেখত ভালুক, হরিণ, বানর কিংবা ময়ূর। পাশের শিশুপার্কের রাইডগুলোতেও ছিল তাদের উচ্ছ্বাস। সেই দৃশ্য এখন অতীত। খাঁচা নেই, প্রাণী নেই, নেই শিশুদের খেলাধুলার আয়োজন। পড়ে আছে এক টুকরো ফাঁকা জায়গা।

এক বছর আগে সেখানে অভিযান চালিয়ে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের স্থাপনা উচ্ছেদ করেছিল ময়মনসিংহ সিটি করপোরেশন। অনিয়ম, ইজারা-সংক্রান্ত জটিলতা এবং বন্য প্রাণী রাখার আইনগত বৈধতা না থাকায় পুরোনো ব্যবস্থার অবসান জরুরি হয়ে পড়েছিল। একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছিল, সেখানে গড়ে তোলা হবে আধুনিক কিডস জোন। শিশুদের জন্য থাকবে খেলাধুলার জায়গা, রাইড, পাঠাগার ও সবুজ বাগান।

কিন্তু উচ্ছেদের এক বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। শিশুদের জন্য আধুনিক বিনোদনকেন্দ্র তো দূরের কথা, জায়গাটিতে এখনো নির্মাণকাজ শুরুর দৃশ্যমান অগ্রগতি নেই। সিটি করপোরেশন বলছে, দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়নে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। অর্থাৎ উচ্ছেদের পর এক বছর অপেক্ষার পরও নগরবাসীকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

‘ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান বলেন, এক বছর আগে যে জায়গা খালি করা হয়েছিল, সেটিকে দ্রুত জনস্বার্থে ব্যবহার উপযোগী করা উচিত।’

— জি বাংলা ডেস্ক

প্রশ্ন উঠেছে, একটি বিতর্কিত স্থাপনা সরিয়ে ফেলার ক্ষেত্রে প্রশাসনের যে তৎপরতা দেখা গিয়েছিল, শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সেই গতি কেন নেই?

আরও পড়ুন গাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টি গাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টি সারাদেশ ২৩ মিনিট আগে

সম্প্রতি জয়নুল আবেদিন উদ্যানে গিয়ে দেখা যায়, সাবেক মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের জায়গাটি এখন প্রায় সম্পূর্ণ ফাঁকা। কোথাও শিশুদের খেলার সরঞ্জাম নেই, নেই বসার পরিকল্পিত ব্যবস্থা কিংবা পাঠাগারের কোনো চিহ্ন। পরিবার নিয়ে উদ্যানে আসা মানুষ হাঁটছেন, কেউ গাছের নিচে বসে সময় কাটাচ্ছেন। কিন্তু শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা না থাকায় হতাশ হচ্ছেন অনেক অভিভাবক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক।
  • এক বছর আগে সেখানে অভিযান চালিয়ে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের স্থাপনা উচ্ছেদ করেছিল ময়মনসিংহ সিটি করপোরেশন।
  • কিন্তু উচ্ছেদের এক বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না।
  • প্রশ্ন উঠেছে, একটি বিতর্কিত স্থাপনা সরিয়ে ফেলার ক্ষেত্রে প্রশাসনের যে তৎপরতা দেখা গিয়েছিল, শিশুদের জন্য বিকল্প ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সেই গতি কেন নেই?

নগরের কালিঝুলি এলাকার বাসিন্দা হোসাইন ফারুকী বলেন, পুরোনো চিড়িয়াখানায় অনেক সমস্যা ছিল, প্রাণীদের দুরবস্থাও ছিল। সেটি বন্ধ হওয়া উচিত ছিল, বন্ধও হয়েছে। কিন্তু শিশুদের জন্য বিকল্প কিছু না করে জায়গাটি বছরের পর বছর ফাঁকা রাখার কোনো যুক্তি নেই। উন্নয়নের নামে পুরোনো একটি ব্যবস্থা সরিয়ে নতুন ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়নের দায়িত্বও কর্তৃপক্ষের।

ফরিদ আহমেদ ও আঁখি দম্পতি সন্তানদের নিয়ে উদ্যানে এসেছিলেন। তাঁদের স্মৃতিতে এখনো রয়েছে পুরোনো মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক। তাঁদের মতে, আগে সন্তানদের নিয়ে উদ্যানে এলে প্রাণী দেখা ও খেলাধুলার সুযোগ ছিল। এখন উদ্যানের পরিবেশ থাকলেও শিশুদের আনন্দের জন্য আলাদা কোনো আয়োজন নেই। তাঁরা চান, আগের মতো প্রাণী প্রদর্শনের ব্যবস্থা নয়, বরং শিশুদের উপযোগী নিরাপদ ও পরিচ্ছন্ন বিনোদনকেন্দ্র গড়ে তোলা হোক।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আফসা আক্তারের মতে, নগরের শিশু-কিশোরদের জন্য মানসম্মত বিনোদনের জায়গা এমনিতেই সীমিত। জয়নুল আবেদিন উদ্যানের মতো গুরুত্বপূর্ণ স্থানে পরিকল্পিত কিডস জোন হলে তা পুরো নগরের বিনোদনের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

একই ধরনের প্রত্যাশার কথা জানিয়েছেন নগরের কয়েকজন বাসিন্দা খোকন আহমেদ, অজিত কুমার দাস ও নূরুল হক। তাঁদের মতে, শিশুদের বিনোদনের নামে যেন আবার বাণিজ্যিক স্থাপনা বা দোকানপাট গড়ে না ওঠে। কিডস জোনের জায়গা হতে হবে শিশুদের জন্যই। সেখানে খেলাধুলার পাশাপাশি বই পড়া, ছবি আঁকা, প্রকৃতি চেনা এবং সৃজনশীল কাজের সুযোগ থাকা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরো ব্যবস্থাপনায় থাকতে হবে নিরাপত্তা ও জবাবদিহি।

উচ্ছেদের পেছনে যেসব কারণ

পুরোনো মিনি চিড়িয়াখানাটি উচ্ছেদের পেছনে ছিল বেশ কিছু গুরুতর কারণ। এটি শুধু ইজারার মেয়াদ শেষ হওয়ার ঘটনা ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল আর্থিক অনিয়মের অভিযোগ, চুক্তির শর্ত ভঙ্গ, জমির ব্যবহার এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনের প্রশ্ন।

সিটি করপোরেশনের নথি অনুযায়ী, ২০১৪ সালের ৩০ জুন তৎকালীন পৌরসভা মিনি চিড়িয়াখানাটি ১০ বছরের জন্য ইজারা দিয়েছিল। ইজারামূল্য নির্ধারণ করা হয়েছিল ৬ লাখ টাকা। ২০২৪ সালের ৩০ জুন মেয়াদ শেষ হলেও ইজারার পুরো টাকা পরিশোধ করা হয়নি। জমা পড়েছিল মাত্র ৩ লাখ ৩০ হাজার টাকা।

চিড়িয়াখানার পাশের দুই শতক জমি আলাদা চুক্তিতে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ইজারা দেওয়া হয়। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ হাজার টাকা। ১০ বছরের জন্য সেলিম এন্টারপ্রাইজকে জমিটি ইজারা দেওয়া হলেও সেখানে শিশুপার্ক পরিচালনার বিষয়টি চুক্তিতে উল্লেখ ছিল না বলে চুক্তি বাতিলের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া ইজারা এলাকার কিছু অংশে দোকান ও রেস্তোরাঁ তৈরি করে সাবলিজ দেওয়ার অভিযোগ ওঠে। এসব অনিয়মের কথা উল্লেখ করে পুরোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। ২০২৪ সালের ২৬ জুন ইজারাগ্রহীতা মো. সেলিম মিয়াকে চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে অবকাঠামো ও পশুপাখি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পরে ৩১ জুলাই সমন্বিত অভিযান চালিয়ে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইজারাগ্রহীতা সেলিম মিয়া ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান দুলালের শ্যালক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেলিম মিয়ার নামে ইজারা নেওয়া হলেও পার্কটি মূলত মাহবুবুর রহমান দুলাল নিয়ন্ত্রণ করতেন। গত বছরের ৮ মার্চ গ্রেপ্তার হয়ে কারাগারে যান মাহবুবুর রহমান দুলাল।

উচ্ছেদ অভিযানেও ছিল ব্যাপক প্রস্তুতি। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামসহ তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও বন বিভাগের সদস্যরা অংশ নেন। এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় চিড়িয়াখানার অবকাঠামো। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয় শিশুপার্কের স্থাপনাও।

প্রাণীদের দুরবস্থায় বন্ধের দাবি

তবে প্রাণীদের দুরবস্থার কারণে মিনি চিড়িয়াখানাটি বন্ধের দাবি আরও আগে থেকেই উঠেছিল। গত বছরের এপ্রিলে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা সেখানে পরিদর্শনে যান। ৮ এপ্রিলের ওই পরিদর্শনের পর মিনি চিড়িয়াখানাটি সিলগালা করা হয়। সেখানে অজগর, ময়ূর, হরিণ, মদনটাক, কুমির, ভালুক, সজারু ও বানরসহ ২৩ প্রজাতির দেশীয় প্রাণী পাওয়া যায়।

বিশেষ করে দুটি ভালুকের অবস্থা ছিল ভয়াবহ। একটি ভালুকের শরীরে পচন ধরেছিল। পায়ের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ক্ষতস্থানে হলুদের গুঁড়া ছিটিয়ে রাখার ঘটনাও কর্মকর্তাদের নজরে আসে। যন্ত্রণায় প্রাণীটির ছটফট করার দৃশ্য উদ্বেগ তৈরি করেছিল।

বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, যথাযথ অনুমতি ছাড়াই সেখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রাখা হচ্ছিল। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এভাবে মিনি চিড়িয়াখানা স্থাপনের সুযোগ নেই। পরে সেখান থেকে জব্দ করা বিভিন্ন প্রাণী গাজীপুর সাফারি পার্কসহ উপযুক্ত স্থানে পাঠানো হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনের মতে, কিডস জোনের পরিকল্পনায় পাঠাগার যুক্ত করার বিষয়টি ইতিবাচক। তবে সেখানে শিশুদের বয়স উপযোগী বই, স্থানীয় ইতিহাস, জীববৈচিত্র্য ও প্রকৃতি সম্পর্কে জানার সুযোগ থাকা প্রয়োজন। শুধু কয়েকটি রাইড বসিয়ে দিলেই একটি আধুনিক শিশু বিনোদনকেন্দ্র তৈরি হয় না। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান বলেন, এক বছর আগে যে জায়গা খালি করা হয়েছিল, সেটিকে দ্রুত জনস্বার্থে ব্যবহার উপযোগী করা উচিত। তাঁর প্রত্যাশা, আগামী কয়েক মাসের মধ্যে সেখানে নিরাপদ, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশে একটি পরিকল্পিত কিডস জোন গড়ে উঠবে। অন্যথায় উচ্ছেদ অভিযান সফল হলেও নগরবাসীর প্রত্যাশা পূরণ হবে না।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, উচ্ছেদ করা জায়গায় শিশুদের জন্য কিডস জোন করার সিদ্ধান্ত রয়েছে। সেখানে পাঠাগার, খেলনা, কিছু রাইড, বাগান ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা থাকবে। দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জায়গাটির বর্তমান চেহারা বদলে যাবে। প্রাণী প্রদর্শনের পরিবর্তে সেখানে শিশুদের জন্য উন্মুক্ত ও পরিকল্পিত বিনোদনকেন্দ্র তৈরি হবে।

ময়মনসিংহের বন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, বন বিভাগের অনুমতি ছাড়াই সেখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রাখা হচ্ছিল। বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা পরিদর্শন করে চিড়িয়াখানাটি সিলগালা করেন। পরে বিভিন্ন প্রজাতির দেশীয় বন্য প্রাণী জব্দ করা হয়। এখন সিটি করপোরেশন সেখানে বিনোদনের জন্য যেকোনো স্থাপনা করতে পারে।

সারাদেশ থেকে আরও

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধশ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি… ৫০ মিনিট আগে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ গ্রেপ্তাররাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে… ৫২ মিনিট আগে জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনীজামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে… ৫৬ মিনিট আগে কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তারকুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক

১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম · সারাদেশ

ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক। খাঁচার সামনে দাঁড়িয়ে শিশুরা দেখত ভালুক, হরিণ, বানর কিংবা ময়ূর। পাশের শিশুপার্কের রাইডগুলোতেও ছিল তাদের উচ্ছ্বাস। সেই দৃশ্য এখন অতীত। খাঁচা নেই, প্রাণী নেই, নেই শিশুদের খেলাধুলার আয়োজন। পড়ে আছে এক টুকরো।

ফটোকার্ড

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’
ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’
ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক

শিরোনাম
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারিপাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুএক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কগাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টিআজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলাদিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তমাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরপরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’