১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের
সংগৃহীত

২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটি।

রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা।

আসিয়ানের সিদ্ধান্ত অনুযায়ী, জোটের সম্মেলনে মিয়ানমার কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে। অর্থাৎ দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংসহ শীর্ষ নেতারা আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশ নিতে পারবেন না।

‘২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটি।’

— আন্তর্জাতিক ডেস্ক

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যা একপর্যায়ে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রূপ নেয়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০২১ সালের এপ্রিলে মিয়ানমারের জন্য পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করে আসিয়ান। এতে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। তবে পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় দেশটির শীর্ষ নেতাদের সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে জোটটি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সি…
  • রোববার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
  • আসিয়ানের সিদ্ধান্ত অনুযায়ী, জোটের সম্মেলনে মিয়ানমার কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে।
  • আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা শ…

ম্যানিলার সম্মেলনে আসিয়ান নেতারা মিয়ানমারের সব পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি দেশটিতে সহিংসতা ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

মিয়ানমারবিষয়ক আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, দেশটিতে এখনো বোমা হামলা ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পক্ষগুলোর পদক্ষেপ ধাপে ধাপে পর্যবেক্ষণ করবে আসিয়ান।

এদিকে সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আসিয়ানের কয়েকটি সদস্যদেশ সফর করেছেন। গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত মিয়ানমারের নির্বাচন ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে সমালোচিত হয়েছে।

যদিও মিন অং হ্লাইংয়ের এসব সফরে বাধা দেয়নি আসিয়ান, তবে জোটের নেতারা স্পষ্ট করেছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে ২০২১ সালের পাঁচ দফা ঐকমত্যই তাদের প্রধান ভিত্তি হিসেবে বহাল থাকবে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১৯ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১৯ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ২০ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

১৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম · আন্তর্জাতিক

২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় মিয়ানমারের শীর্ষ নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটটি।

ফটোকার্ড

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার
ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

মিয়ানমারের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতার
ওপর নিষেধাজ্ঞা বহাল আসিয়ানের

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা