সুরুজ্জামান হত্যা/কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্ন
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) দাফন সম্পন্ন হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মাসকান্দার গণশার মোড় এলাকায় নানার বাড়ির পাশে সিটি করপোরেশন গোরস্থান জামে মসজিদে জানাজা শেষে তাঁকে সেখানেই দাফন করা হয়। এ সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই ও স্বেচ্ছাসেবক দল নেতা নোমান কাউসার বাদী হয়ে মামলা করেছেন। কোতোয়ালি মডেল থানায় করা মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মেহেদীর স্ত্রী মীম বলেন, স্বামীর মরদেহ নিজ বাড়িতে নেওয়ার ইচ্ছা ছিল তাঁদের। কিন্তু নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে তাঁদের নিরাপত্তার জন্য দুজন পুলিশ সদস্য ছিলেন। পরে নানার বাড়ি মাসকান্দার গণশার মোড় এলাকায় তাঁকে দাফন করতে হয়েছে।
‘এরপর রাতেই সুরুজ্জামানের মরদেহ বাড়িতে নেওয়া হলে বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।’
— জি বাংলা ডেস্ক
মীমের অভিযোগ, পরিবারের ইচ্ছা ছিল স্বামীকে তাঁর নিজের বাড়িতে দাফন করার। কিন্তু পুলিশ মরদেহ মধ্য বাড়েরা এলাকায় নিয়ে যেতে দেয়নি।
আরও পড়ুন
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
তবে মরদেহ নিজ বাড়িতে নিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মেহেদীর স্বজনদের নিরাপত্তার দায়িত্বে থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন। তিনি বলেন, মরদেহ কোথায় নিতে হবে, সে বিষয়ে তাঁরা কোনো বাধা দেননি। তবে মেহেদীর মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে ঝামেলা হতে পারে বলে খবর ছিল। তাই তাঁর স্বজনদের সতর্ক করা হয়েছে।
মূল বিষয়গুলি
- ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) দাফন সম্পন্ন হয়েছে।
- অন্যদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই ও স্বেচ্ছাসেবক দল নেতা নোমান কাউসার বাদী হয়ে মামলা করেছেন।
- মেহেদীর স্ত্রী মীম বলেন, স্বামীর মরদেহ নিজ বাড়িতে নেওয়ার ইচ্ছা ছিল তাঁদের।
- মীমের অভিযোগ, পরিবারের ইচ্ছা ছিল স্বামীকে তাঁর নিজের বাড়িতে দাফন করার।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়নাতদন্ত শেষে মেহেদীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার ঘটনায় তাঁর ভাই নোমান কাউসার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। দুটি হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিব মার্কেট থেকে শিশু সন্তান আদিবাকে নিয়ে জুতা কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান। পথে একই এলাকার জাহাঙ্গীর, মেহেদীসহ কয়েকজন তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁরা সুরুজ্জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর রাতেই সুরুজ্জামানের মরদেহ বাড়িতে নেওয়া হলে বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একপর্যায়ে লুকিয়ে থাকা মেহেদীকে খুঁজে বের করে গণপিটুনি দেওয়া হয়। পরে স্থানীয়রা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।






মন্তব্য (০)