১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
লাইফস্টাইল

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়
এআই সংগৃহীত

শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চড়ার নির্মল আনন্দই আলাদা। বেড়াতে গিয়ে বা কোনো পার্কে বড়দের উপযোগী দোলনা দেখলে ছোটদের পাশাপাশি বড়রাও যে লোভ সামলাতে পারেন না, এমন দৃশ্য নতুন নয়।

খেলার মাঠের সেই চেনা আনন্দ বয়স্ক বয়সেও শরীর ও মন চাঙা রাখতে পারে। দোলনায় দোলা কেবল ছোটদের খেলা নয়; বরং একঘেয়েমি ছাড়াই সক্রিয় থাকার এবং সুস্থ থাকার একটি আনন্দদায়ক উপায়।

শরীরের অজান্তেই ব্যায়াম

‘অস্থিসন্ধিতে আরাম ও ক্যালরি ক্ষয় দৌড়ানো কিংবা ভারী ব্যায়ামে অনেকের হাঁটু বা অস্থিসন্ধিতে ব্যথা কিংবা ঝাঁকুনির অস্বস্তি হতে পারে।’

— জি বাংলা ডেস্ক

দোলনায় বসে ছন্দ ঠিক রাখতে পায়ের ওপর জোর দিতে হয়। পাশাপাশি দোলনার শিকল শক্ত করে ধরে শরীরের ভারসাম্যও বজায় রাখতে হয়। এসব কাজের ফলে হাত-পা ও পেটের পেশিতে টান পড়ে এবং হৃৎস্পন্দন কিছুটা বেড়ে যায়। এতে শরীর সচল থাকে।

আরও পড়ুন সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায় সপ্তাহে কি সত্যিই ওজন কমানো সম্ভব? মেদ ঝরানোর ৫ উপায় লাইফস্টাইল ১ দিন আগে

অস্থিসন্ধিতে আরাম ও ক্যালরি ক্ষয়

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চড়ার নির্মল আনন্দই আলাদা।
  • খেলার মাঠের সেই চেনা আনন্দ বয়স্ক বয়সেও শরীর ও মন চাঙা রাখতে পারে।
  • শরীরের অজান্তেই ব্যায়াম
  • দোলনায় বসে ছন্দ ঠিক রাখতে পায়ের ওপর জোর দিতে হয়।

দৌড়ানো কিংবা ভারী ব্যায়ামে অনেকের হাঁটু বা অস্থিসন্ধিতে ব্যথা কিংবা ঝাঁকুনির অস্বস্তি হতে পারে। তুলনায় দোলনায় দোলা বেশ আরামদায়ক। নিয়মিত দুললে রক্তসঞ্চালন বাড়তে পারে এবং শরীরের নমনীয়তাও উন্নত হতে পারে।

এক ঘণ্টা দোলনায় দুললে প্রায় ১০০ থেকে ২০০ ক্যালরি পর্যন্ত ক্ষয় হতে পারে। তবে এটি পূর্ণাঙ্গ ব্যায়ামের বিকল্প নয়। সারা দিন বসে কাজ করার পর শরীরকে কিছুটা সচল করার জন্য এটি হতে পারে আনন্দদায়ক একটি উপায়।

ভারসাম্য ও মনোযোগ বৃদ্ধি

দোলনার গতির সঙ্গে শরীরের ছন্দ মেলাতে গিয়ে শরীরের বিভিন্ন অংশের মধ্যে সূক্ষ্ম সমন্বয় তৈরি হয়। এতে শারীরিক ভারসাম্য বাড়ার পাশাপাশি পারিপার্শ্বিক সচেতনতা ও একাগ্রতাও উন্নত হতে পারে।

মনের প্রশান্তি ও চাপমুক্তি

যোগব্যায়াম বা মেডিটেশনের মতো দোলনার ছন্দময় দুলুনি মনেও প্রশান্তি আনতে পারে। এতে শ্বাস-প্রশ্বাস ধীর হয় এবং স্নায়বিক চাপ কমতে পারে। একই সঙ্গে শরীরে নিঃসৃত হয় ‘এন্ডরফিন’, যা মন ভালো রাখতে ভূমিকা রাখে। সারা দিনের ক্লান্তি ও অস্থিরতা কাটিয়ে মনকে শান্ত করতে তাই কয়েক মুহূর্ত দোলনায় দোলাও হতে পারে আনন্দদায়ক অভিজ্ঞতা।

লাইফস্টাইল থেকে আরও

বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?সাধারণত বিয়েতে বর বা কনের পক্ষ থেকে একজনকে ‘উকিল বাবা’ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁকে ওই বিয়ের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। বিয়ের… ৭ দিন আগে ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ইংল্যান্ডের চিকিৎসাব্যবস্থায় ক্যানসার শনাক্তে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ চিকিৎসকরা (জিপি বা ফ্যামিলি ডক্টর) রক্ত পরীক্ষার মাধ্যমে… ১০ দিন আগে গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যারাত যত গভীর হয়, পাড়ায় পাড়ায় রাস্তার কুকুরের ডাক তত বেশি শোনা যায়। দীর্ঘ ও করুণ সুরের এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। প্রচলিত কুসংস্কার… ১৩ দিন আগে অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ডদেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অনলাইন ডাটাবেজে যুক্ত হয়েছে আট কোটির বেশি খতিয়ান বা পর্চা। ফলে জমির রেকর্ড সংগ্রহ… ১৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

১৯ নভেম্বর ২০২৬, ৮:৪২ এএম · লাইফস্টাইল

শৈশব হোক কিংবা বয়স্ক বয়স—দোলনায় চড়ার নির্মল আনন্দই আলাদা। বেড়াতে গিয়ে বা কোনো পার্কে বড়দের উপযোগী দোলনা দেখলে ছোটদের পাশাপাশি বড়রাও যে লোভ সামলাতে পারেন না, এমন দৃশ্য নতুন নয়।

ফটোকার্ড

দোলনায় দোলা শুধু মজা নয়, সুস্থ থাকারও দারুণ উপায়

দোলনায় দোলা শুধু মজা নয়
সুস্থ থাকারও দারুণ উপায়

দোলনায় দোলা শুধু মজা নয়
সুস্থ থাকারও দারুণ উপায়

শিরোনাম
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিরাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্পপটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিসআজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী