খুলনায় জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণ
খুলনায় জেলা জজ আদালত ভবন ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি স্থাপনার পাশে এসব বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করেন। আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ জানান, ককটেলটি নিক্ষেপের পর বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
‘লোকমান হোসেন বলেন, গুরুত্বপূর্ণ দুটি জায়গায় বিস্ফোরণের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
— M Mehedi Hasan Arif (Admin)
প্রথম ঘটনার কয়েক মিনিট পর পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণ ঘটে। ঘটনার পর সার্কিট হাউস এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হন। তবে বিস্ফোরণে ব্যবহৃত বস্তু এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গুরুত্বপূর্ণ দুটি জায়গায় বিস্ফোরণের খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মূল বিষয়গুলি
- খুলনায় জেলা জজ আদালত ভবন ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
- বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি স্থাপনার পাশে এসব বিস্ফোরণ ঘটে।
- প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করেন।
- প্রথম ঘটনার কয়েক মিনিট পর পাশের সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণ ঘটে।
এর আগে ১৫ নভেম্বর নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।






মন্তব্য (০)