১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯৪.৯৫ -৫.৮৯ | DS30: ২,০৭৯.২৩ -৯.২৫ | লেনদেন: ১,০৬৭.০৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৪.৯৫ -৫.৮৯ | DS30: ২,০৭৯.২৩ -৯.২৫ | লেনদেন: ১,০৬৭.০৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৪.৯৫ -৫.৮৯ | DS30: ২,০৭৯.২৩ -৯.২৫ | লেনদেন: ১,০৬৭.০৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯৪.৯৫ -৫.৮৯ | DS30: ২,০৭৯.২৩ -৯.২৫ | লেনদেন: ১,০৬৭.০৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধ

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধ
সংগৃহীত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা বাস মালিক সমিতি। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এরপরই যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।

‘গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা বাস মালিক সমিতি।’

— জি বাংলা ডেস্ক

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ সারাদেশ ১৮ মিনিট আগে

তিনি বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে …
  • বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশালসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
  • বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
  • খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.

জাহিদ হোসেন খান আরও বলেন, খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পার হয়ে চলাচলকারী বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে। তিনি বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্বল্প সময়ে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

সারাদেশ থেকে আরও

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ… ৪৪ মিনিট আগে গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারগাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার… ১ ঘণ্টা আগে শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট। উত্তর সীমান্তের এ জেলায় ভোর ও রাতে অনুভূত হচ্ছে তীব্র শীত। সকালে ঘাসের ওপর… ১ ঘণ্টা আগে পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগকার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধ

১৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম · সারাদেশ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা বাস মালিক সমিতি। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

ফটোকার্ড

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধ

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে
চলাচলকারী সব রুটের বাস বন্ধ

গোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে
চলাচলকারী সব রুটের বাস বন্ধ

শিরোনাম
৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরানকাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধগোপালগঞ্জসহ পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব রুটের বাস বন্ধখুলনায় জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণনেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি