৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল ইরান
সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। বুধবার (১৮ নভেম্বর) রাজধানী বাগদাদের কারখ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ফরাসি দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। তাঁদের সবাই ফ্রান্সের নাগরিক। দণ্ডিত ১৬ জনের মধ্যে ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি একজনকে গত মাসে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত।
‘বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।’
— M Mehedi Hasan Arif (Admin)
গত বছরের শেষ দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা ৪৭ ফরাসি নাগরিকের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে বিচার শুরু হয়। তাঁদের বিরুদ্ধে আইএসে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন
বিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম
বুধবার সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪৫ বছর বয়সি ফরাসি নাগরিক থমাস বারনুইন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিচার চলাকালে তিনি দাবি করেন, ধর্মীয় দায়িত্ব মনে করেই সিরিয়ায় গিয়েছিলেন। আইএস যে ফ্রান্সে হামলা চালাবে, সে বিষয়ে তিনি জানতেন না বলেও দাবি করেন।
মূল বিষয়গুলি
- সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত।
- ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
- বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে ছয়জনের সাজা ঘোষণার মধ্য দিয়ে এ মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
- গত বছরের শেষ দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা ৪৭ ফরাসি নাগরিকের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে বিচার শুরু হয়।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করেছিল আইএস। এ সময় গোষ্ঠীটি ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি নারী ও কিশোরীদের যৌনদাসত্বে বাধ্য করে।
এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৬০টিরও বেশি দেশের ৫ হাজার ৭০০-এর বেশি আইএস সদস্যকে ইরাকে স্থানান্তর করে। কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর পরিচালিত কারাগারে বছরের পর বছর আটক থাকার পর তাঁদের ইরাকে নেওয়া হয়।
দীর্ঘদিন ধরেই ইরাকের আদালত সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে শত শত ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আসছেন। দণ্ডিতদের মধ্যে বিদেশি যোদ্ধারাও রয়েছেন। তবে এসব বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ২০১৭ সালে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে ইরাক। এরপর ২০১৯ সালে ওয়াশিংটনের সমর্থনপুষ্ট কুর্দি নেতৃত্বাধীন বাহিনী প্রতিবেশী সিরিয়ায় গোষ্ঠীটিকে পরাজিত করে।
তবে আইএসের রেখে যাওয়া নৃশংসতার বিচার ও তদন্ত এখনো চলছে ইরাকে। দেশটির বিভিন্ন স্থানে গণকবরের সন্ধান মিলছে। পাশাপাশি গোষ্ঠীটির নির্যাতনের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও অভিযোগের তদন্তও অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা।






মন্তব্য (০)