লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার লন্ডন থেকে দেশে ফিরছেন।
আজ ২২ নভেম্বর বিকেলে দেশে ফিরবেন তিনি। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জরুরি ব্রিফিং করবেন নাহিদ ইসলাম।
বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
‘এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।’
— জি বাংলা ডেস্ক
প্রসঙ্গত, জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে এনসিপি। প্রধানমন্ত্রীর এ আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়ে আগামীকাল তাঁর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দলটির প্রতিনিধিদল।
আরও পড়ুন
সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা
দুপুরে অনুষ্ঠেয় এ বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
মূল বিষয়গুলি
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো.
- আজ ২২ নভেম্বর বিকেলে দেশে ফিরবেন তিনি।
- বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
- প্রসঙ্গত, জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।
যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ বিকেলে দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।






মন্তব্য (০)