১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
রাজনীতি

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান
সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তবে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে অভিন্ন অবস্থান থাকলেও বিএনপি ও জামায়াত আপাতত এক মঞ্চে উঠছে না। দল দুটি নিজ নিজ অবস্থান থেকে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নাশকতা প্রতিরোধে সমন্বিত অবস্থান নিলেও কর্মসূচি পালন করবে আলাদাভাবে। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ও তাদের জোট ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

‘বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালে যেভাবে সবাই মিলে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

— জি বাংলা ডেস্ক

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালে যেভাবে সবাই মিলে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই অপশক্তির বিষদাঁত ভেঙে দেবে।

আরও পড়ুন জাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদ জাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদ রাজনীতি ৪ মিনিট আগে

জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে ছিল। কিন্তু বর্তমানে ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে।
  • তবে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে অভিন্ন অবস্থান থাকলেও বিএনপি ও জামায়াত আপাতত এক মঞ্চে উঠছে না।
  • রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নাশকতা প্রতিরোধে সমন্বিত অবস্থান নিলেও কর্মসূচি পালন করবে আলাদাভাবে।
  • বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালে যেভাবে সবাই মিলে পতিত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়ি…

তবে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐকমত্য থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। ফলে জাতীয় ঐক্যের উদ্যোগ কতটা স্থায়ী ও কার্যকর হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

বিরোধী দলগুলোর একাধিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য কেবল সাময়িক কোনো উদ্যোগ হলে তা টেকসই হবে না। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো রাজনৈতিক বক্তব্য ও অবস্থানে ফিরে যাওয়ার সুযোগ রাখা যাবে না। এ কারণে ঐক্যের বিষয়ে লিখিত অঙ্গীকার চায় বিরোধী দলগুলো।

তাদের প্রস্তাবিত ঐক্যের নাম হতে পারে ‘জুলাই ঐক্য’। এ ঐক্যের আওতায় জুলাই সনদ বাস্তবায়নে যেসব বিষয়ে টালবাহানা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ইস্যু বাদ পড়েছে, সেগুলোর সমাধান কীভাবে হবে, তা লিখিতভাবে নির্ধারণের দাবি রয়েছে। একই সঙ্গে সংবিধানে জুলাই-সংক্রান্ত বিষয়গুলো কতটুকু অন্তর্ভুক্ত করা হবে, সেটিও চূড়ান্ত করার কথা বলছেন তারা।

বিরোধী সূত্রগুলোর অভিযোগ, বিএনপির সঙ্গে বিরোধী দলগুলোর সম্পর্কের মধ্যে সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে। তাঁদের বক্তব্য ও প্রতিপক্ষের প্রতি আচরণ ঐক্যের পথে বাধা তৈরি করছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নেতারা। এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, সেটিও জানতে চান তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, পৃথক কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি ফ্যাসিবাদ প্রতিরোধে শিগগিরই রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। সেখানে পারস্পরিক সমন্বয় ও দীর্ঘমেয়াদি ঐক্যের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তি সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

জুলাই সনদের সঙ্গে জাতীয় ঐক্যের বিষয়টি এক করে দেখার সুযোগ নেই উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এ ক্ষেত্রে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো নিরসনের মধ্য দিয়েই বাস্তবায়নের পথ তৈরি হবে।

তাঁর ভাষ্য, দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য জরুরি। আওয়ামী লীগের পুনরুত্থান ঘটলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলেও নাশকতা প্রতিরোধের প্রশ্নে সবাই একমত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জামায়াত মাঠে থাকবে। তবে বিএনপির সঙ্গে এক মঞ্চে বা যুগপৎ কর্মসূচি পালনের কোনো পরিকল্পনা নেই।

দলের ৪০ দিনের কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি এখন সরকারে এবং জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। এ কারণে আগের মতো এক মঞ্চে কিংবা যুগপৎ আন্দোলনের পরিস্থিতি নেই। যখন উভয় দল বিরোধী দলে ছিল, তখন এ ধরনের কর্মসূচি হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করবে। জামায়াতে ইসলামীও জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধে সক্রিয় থাকবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দলটির নেতাকর্মীরা দেশজুড়ে সক্রিয় রয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে এনসিপি সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। তবে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের প্রতি সরকার তুলনামূলক নমনীয় আচরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতার সুযোগ পাচ্ছে।

আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে ওঠার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে যে আলোচনা হয়েছে, সেখানে এক মঞ্চে ওঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না।

তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে সব রাজনৈতিক দলের এক মঞ্চে আসার প্রয়োজন নেই। বরং যার যার অবস্থান থেকে অভিন্ন লক্ষ্য ও ইস্যুতে রাজপথে সক্রিয় থাকা এবং নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বলতার মুখে পড়তে পারে।

তাঁর মতে, জুলাইয়ের ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

মামুনুল হক সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি।

রাজনীতি থেকে আরও

লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন লন্ডন থেকে ফিরছেন নাহিদ, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার লন্ডন থেকে দেশে ফিরছেন। আজ ২২ নভেম্বর বিকেলে দেশে… ৩ ঘণ্টা আগে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ… ১ দিন আগে স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভী স্বাধীনতার ঘোষণা থেকে সেনাবাহিনী আধুনিকায়নের রূপকার শহীদ জিয়া: রিজভীসশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার অন্যতম রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত… ১ দিন আগে ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন… ৪ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

২১ নভেম্বর ২০২৬, ১:০১ পিএম · রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয় ঐক্যের আলোচনা শুরু হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফটোকার্ড

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির
এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির
এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান

শিরোনাম
প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতবিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভীশ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারাটঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার