চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক আমিনুল ইসলাম লুৎফল হকের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আমিনুল ইসলামের বসতবাড়িতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশের একটি দল। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়। পরে আমিনুল ইসলামকে আটক করা হয়।
‘অভিযান সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আমিনুল ইসলামের বসতবাড়িতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশের একটি দল।’
— জি বাংলা ডেস্ক
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু অভিযানের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান।
আরও পড়ুন
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার
মূল বিষয়গুলি
- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
- আটক আমিনুল ইসলাম লুৎফল হকের ছেলে।
- অভিযান সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে আমিনুল ইসলামের বসতবাড়িতে যৌথ অভিযান…
- এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।






মন্তব্য (০)