মিস ইউনিভার্স প্রতিযোগিতা/গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগে সুখবর দিয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শক ভোটে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে।
চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগে বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ খবর জানান মাহি।
‘বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে।’
— বিনোদন ডেস্ক
পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না! বাংলাদেশ নম্বর ওয়ান। এত ভালোবাসা, এত সাপোর্ট, এত মানুষের দোয়া—সত্যিই আমি অভিভূত। কিন্তু এখনো থেমে গেলে চলবে না। অনুগ্রহ করে সকাল ৬টা পর্যন্ত ভোট দেওয়া চালিয়ে যান। এখনই থামবেন না। প্রতিটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন
শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খানের মৃত্যু
তিনি আরও লেখেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি। অদম্য বাংলাদেশ। চলো বাংলাদেশ।’ পোস্টের সঙ্গে মুকুটের ইমোজিও যুক্ত করেন তিনি।
মূল বিষয়গুলি
- মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগে সুখবর দিয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
- বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে।
- চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগে বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ খবর জানান মাহি।
- পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না!
তবে ভোটগ্রহণের শেষ এক ঘণ্টায় কী হয়েছে, তা চূড়ান্ত ফল ঘোষণার পর জানা যাবে। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাবেন।
গত ২২ নভেম্বর প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুটি পর্বে অংশ নেন প্রতিযোগীরা। দুই পর্বেই পোশাক ও হাঁটার স্টাইলের জন্য প্রশংসা পেয়েছেন মাহি। এখন চূড়ান্ত পর্বের ফলের অপেক্ষা।






মন্তব্য (০)