সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক
সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটক অন্য ব্যক্তি হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাঁদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরে ভোর ৫টার দিকে তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
‘সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে।
আরও পড়ুন
১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম
অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন—এমন গোপন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের আটক করা হয়।
মূল বিষয়গুলি
- সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক ক…
- বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাঁদের আটক করা হয়।
- পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়।
- হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে।
তিনি জানান, আটক ব্যক্তিদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তবে তাঁরা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।






মন্তব্য (০)