১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম
রাজধানীর আজিমপুরে লালবাগ তহশিল অফিসে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের ওপর কড়াই-পাটা রেখে রান্নাবান্না এবং পাশে গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংবাদ প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যে অফিসকক্ষ থেকে রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ওই কক্ষে আর রান্নাবান্না হবে না বলে জানিয়েছেন লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, বিষয়টি জানার পর সেখানে থাকা রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। ওই কক্ষে আর এ ধরনের কার্যক্রম চলবে না।
তিনি বলেন, জায়গার সংকটের কারণে ওই কক্ষে সরকারি ভূমি নথিপত্র রাখা হয়েছে। এসব নথিপত্র আগে লালবাগ এসিল্যান্ড অফিসের কাটাবনের কার্যালয়ে সংরক্ষিত ছিল। সেখানে জায়গার সংকট দেখা দেওয়ায় পরে নথিগুলো বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র বিকল্প কোনো নিরাপদ স্থানে কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, বিষয়টি জানার পর সেখানে থাকা রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
রিজভী আহমেদ সবুজ আরও বলেন, তিনি নতুন যোগদান করেছেন। অনেক বিষয় তাঁর জানা নেই। তাই সবকিছু আগে থেকে অবগত ছিলেন না। তবে ভবিষ্যতে তাঁর অফিসে এ ধরনের কোনো অসংগতি থাকবে না।
আরও পড়ুন
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু
এর আগে দৈনিক যুগান্তরের প্রিন্ট ও অনলাইন সংস্করণে ‘লালবাগ তহশিল অফিস, নথির ওপর কড়াই-পাটা পাশেই জ্বলে চুলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের অব্যবস্থাপনা, সেগুলোর ওপর রান্নার সরঞ্জাম রাখা এবং একই কক্ষে গ্যাসের চুলা জ্বালিয়ে রান্নাবান্নার বিষয়টি তুলে ধরা হয়।
মূল বিষয়গুলি
- রাজধানীর আজিমপুরে লালবাগ তহশিল অফিসে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের ওপর কড়াই-পাটা রেখে রান্নাবান্না এবং পাশে গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় দৈনিক যুগান্তরে সং…
- মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, বিষয়টি জানার পর সেখানে থাকা …
- তিনি বলেন, জায়গার সংকটের কারণে ওই কক্ষে সরকারি ভূমি নথিপত্র রাখা হয়েছে।
- রিজভী আহমেদ সবুজ আরও বলেন, তিনি নতুন যোগদান করেছেন।
দীর্ঘদিনের পুরোনো খতিয়ান ও নামজারিসহ গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের পাশে রান্নার ব্যবস্থা থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং নথিপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সরকারি ভূমি নথিপত্রের মতো গুরুত্বপূর্ণ সম্পদ যেখানে সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার কথা, সেখানে একই কক্ষে রান্নার সরঞ্জাম রাখা ও গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়।






মন্তব্য (০)