নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ১০৭ কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩০ হাজার ১০৭ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে সোমবার (২৩ নভেম্বর) এক দিনেই প্রবাসী আয় এসেছে ৭ কোটি ২০ লাখ ডলার বা ৮৯২ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।
‘চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।’
— জি বাংলা ডেস্ক
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।
আরও পড়ুন
আজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬
মূল বিষয়গুলি
- চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
- মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
- তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার।
- চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।






মন্তব্য (০)