আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা
এডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে ইয়েমেনে বসবাসরত সোমালি জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করছিল তারা।
শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে ওঠে কয়েকজন অস্ত্রধারী।
সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পানামার পতাকাবাহী এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিক আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মার্সা ওশেন শিপিং।
‘সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পানামার পতাকাবাহী এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিক আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মার্সা ওশেন শিপিং।’
— আন্তর্জাতিক ডেস্ক
তাঁরা আরও জানান, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়েমেনের এডেন উপসাগরে আসে। পরে জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় তারা।
আরও পড়ুন
শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪
আরব নিউজের খবরে বলা হয়েছে, জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন। বর্তমানে তাঁরা সবাই জাহাজের সেফ রুমে নিজেদের আটকে রেখেছেন।
মূল বিষয়গুলি
- এডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা।
- শনিবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, ইয়েমেনের বালহাফ উপকূল থেকে ১২০ কিলোমিটার দূরে একটি পণ্যবাহী জাহাজে ওঠে কয়েকজন অস্ত্রধারী।
- সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পানামার পতাকাবাহী এমভি মার্সা ভির্গো নামের জাহাজটির মালিক আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মার্সা ওশেন শিপিং…
- তাঁরা আরও জানান, ছয় জলদস্যু সোমালিয়ার পুন্টল্যান্ড থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়েমেনের এডেন উপসাগরে আসে।
সূত্র: আরব নিউজ






মন্তব্য (০)