২৯শে নভেম্বর, রবিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া
সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সংগৃহীত

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির রাজধানী তিরানায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। জবাবে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসব কারণে গত অক্টোবরের মাঝামাঝি থেকে রাজধানী তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে দেশটির অন্য শহরগুলোতেও। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেন, দোকানের জানালা ভাঙচুর করেন এবং রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন।

‘গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

শনিবারের বিক্ষোভেও একই চিত্র দেখা যায়। এদিন আন্দোলনে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া যায় না। অন্য বিক্ষোভকারীরাও উন্নত জীবন ও ভালো স্বাস্থ্যসেবার দাবি জানান।

আরও পড়ুন শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ আন্তর্জাতিক ৪০ মিনিট আগে

বিক্ষোভকারীদের কেউ কেউ মুখোশ পরে সরকারি ভবন লক্ষ্য করে পাথর ছোড়েন। একপর্যায়ে তাঁরা প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বাধা দিলে তাঁরা আর সামনে এগোতে পারেননি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
  • শনিবার (২৮ নভেম্বর) দেশটির রাজধানী তিরানায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যে এ বিক্ষোভ হয়।
  • সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের অভাব ও শিক্ষার নিম্নমান নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
  • শনিবারের বিক্ষোভেও একই চিত্র দেখা যায়।

এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। দুর্নীতি ও দারিদ্র্য কমানোর পাশাপাশি কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানোর দাবি জানান তাঁরা।

তবে রামার সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এদি রামা।

আন্দোলন থামাতে সরকার কিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কয়েক মাস ধরে চলা সেই আন্দোলনের পর এবার নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সব মিলিয়ে এ আন্দোলন রামা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও দুর্নীতির অভিযোগ ও নানা অসন্তোষের কারণে চাপের মুখে পড়েছে তাঁর সরকার।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাওয়া বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে আলবেনিয়া। ২০৩০ সালের মধ্যে জোটটিতে যোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতির অভিযোগ ও চলমান সরকারবিরোধী বিক্ষোভ সেই লক্ষ্য অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক থেকে আরও

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসীফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী… ২২ ঘণ্টা আগে হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে। এতে সংবেদনশীল সামরিক… ১ দিন আগে ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবিইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।… ১ দিন আগে সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক-পাকিস্তানের উদ্যোগ সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক-পাকিস্তানের উদ্যোগইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মক্কা প্রতিরক্ষা… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

২৯ নভেম্বর ২০২৬, ৭:৪৯ এএম · আন্তর্জাতিক

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।

ফটোকার্ড

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

সরকারের পদত্যাগের দাবিত
উত্তাল আলবেনিয়া

সরকারের পদত্যাগের দাবিত
উত্তাল আলবেনিয়া

শিরোনাম
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন/বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেপ্তারহন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯ বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজযুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব লর্ডসে মর্যাদাপূর্ণ সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্ত্তীদাম বৃদ্ধির পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণশক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন/‘শাপলা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’দেশে বাড়তে পারে শীতের তীব্রতা, কমবে তাপমাত্রা