১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭ | DS30: ২,০৪২.১৪ -২৬.২৯ | লেনদেন: ৪,১৮২.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭
বিনোদন

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’
ছবি : জি বাংলা নিউজ

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনের গুণীজনদের একত্র করার উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে মিডিয়াব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের অন্যতম অভিভাবক ও নেপথ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার অবদানের কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালীব রহমান পার্থের সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ছবি তোলার চেষ্টা ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করেই নিজের মতামত জানান জয়।

ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহযোগিতায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। তবে মন্ত্রী সৌজন্য বজায় রেখে জানান, তার আরেকটি কাজ রয়েছে। এরপর কুশলবিনিময় করে তিনি দ্রুত সেখান থেকে চলে যান।

‘বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালীব রহমান পার্থের সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ছবি তোলার চেষ্টা ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।’

— বিনোদন ডেস্ক

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জয় বলেন, বহু মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তুলতে আগ্রহী, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত আগ্রহ দেখা যায়নি।

আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু বিনোদন ৪ ঘণ্টা আগে

জয়ের ভাষ্য, মন্ত্রীর এ আচরণের মাধ্যমে শিল্পীদের অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি এড়াতে পরোক্ষভাবে সহযোগিতা করা হয়েছে। কাজের বাইরে অপ্রয়োজনে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ‘দিন শেষ’ বলেও মন্তব্য করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনের গ…
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আন্দালীব রহমান পার্থের সঙ্গে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির…
  • ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহযোগিতায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান।
  • ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জয় বলেন, বহু মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তুলতে আগ্রহী, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অত…

জয় আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিল্পীদের কাজকেই প্রধান লক্ষ্য হিসেবে নেওয়া উচিত। চলচ্চিত্রশিল্প স্বয়ংসম্পূর্ণ হয়ে শিল্পীরা নিজ নিজ প্রতিভার বিকাশ ঘটাতে পারলে মন্ত্রীরাই তাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন।

তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্রাঙ্গনের অনুষ্ঠানে উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা বহন করে। একই সঙ্গে কাজের বাইরে অকারণে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে ভবিষ্যতে শিল্পীদের যাতে সমস্যায় পড়তে না হয়, তথ্যমন্ত্রীর ওই আচরণকে তিনি সে বিষয়ে একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন।

বিনোদন থেকে আরও

ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১৯ ঘণ্টা আগে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারেপ্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত গাড়ি মেরামতের সময় আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁর পরিবারের ব্যবস্থাপক ও এক টেকনিশিয়ানকে কারাগারে… ৫ দিন আগে সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপানিজের ধর্মীয় বিশ্বাস, ইসলামপ্রেম ও মানবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।… ৭ দিন আগে টাকার অভাবে লিফলেট দিয়ে সিনেমার প্রচারণা, গড়ল আয়ের ইতিহাস টাকার অভাবে লিফলেট দিয়ে সিনেমার প্রচারণা, গড়ল আয়ের ইতিহাসমুক্তির প্রথম দিনে আয় ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে প্রদর্শনী ছিল মাত্র ৬০টি। এমন সূচনায় সিনেমাটির বক্স অফিস সাফল্য নিয়ে বড়… ৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ এএম · বিনোদন

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রাঙ্গনের গুণীজনদের একত্র করার উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে মিডিয়াব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের অন্যতম অভিভাবক ও নেপথ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে।

ফটোকার্ড

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

দীঘির সঙ্গে ছবি তোলেননি মন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

শিরোনাম