১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭ | DS30: ২,০৪২.১৪ -২৬.২৯ | লেনদেন: ৪,১৮২.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭
জাতীয়

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন
ছবি : জি বাংলা নিউজ

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হবে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে এ ছাড় দেওয়া হয়েছে।

‘তবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রী বা সংশ্লিষ্ট হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় নির্ধারিত মেয়াদ থাকা পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে তথ্য হালনাগাদ করতে হবে।’

— জি বাংলা ডেস্ক

তবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রী বা সংশ্লিষ্ট হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় নির্ধারিত মেয়াদ থাকা পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে তথ্য হালনাগাদ করতে হবে।

আরও পড়ুন রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি জাতীয় ১৬ ঘণ্টা আগে

মন্ত্রণালয় জানিয়েছে, হালনাগাদ করা পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা ইস্যু করা হবে না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
  • বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হবে।
  • তবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রী বা সংশ্লিষ্ট হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় নির্ধারিত মেয়াদ থাকা পাস…

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে এবার ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের শেষ সময়। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

শুক্রবার বিকেল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

জাতীয় থেকে আরও

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরাকৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন কিংবা প্রতিকূল আবহাওয়ার… ১৬ ঘণ্টা আগে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীশ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন… ১৭ ঘণ্টা আগে না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেই না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেইবন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল খোলাবাজারে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত… ১৭ ঘণ্টা আগে ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন যারা ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন যারানতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। এর পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থও… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ পিএম · জাতীয়

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।

ফটোকার্ড

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

শিরোনাম