১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭ | DS30: ২,০৪২.১৪ -২৬.২৯ | লেনদেন: ৪,১৮২.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭
জাতীয়

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত
ছবি : জি বাংলা নিউজ

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায়ী মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালনকালে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ইয়াও ওয়েনের সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘এর মধ্যে রয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রতিষ্ঠা।’

— জি বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে চীন সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারি’ পর্যায়ে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি জাতীয় ১৫ ঘণ্টা আগে

সফরটি সফল করা এবং যৌথ ইশতেহার জারির ক্ষেত্রে চীনের সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র সচিব।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায়ী মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে বাংলাদেশ।
  • অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো.
  • পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালনকালে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ইয়াও ওয়েনের সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্…
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে চীন সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এ সময় দুই দেশের চলমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রতিষ্ঠা। সাম্প্রতিক সময়েও ঢাকা-বেইজিং আলোচনায় এসব সহযোগিতার বিষয় উঠে এসেছে।

বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের সহযোগিতার গতি ধরে রাখা এবং তা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র সচিব।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাকে সম্মান জানানোর জন্য পররাষ্ট্র সচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্বকালকে তিনি অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় বলে উল্লেখ করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে বলেন, সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম সহজতর করার জন্য বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান তিনি।

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প ও প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন ইয়াও ওয়েন।

বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের প্রতি চীনের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীনের পক্ষ থেকে ৮ লাখ মার্কিন ডলার অনুদানের কথাও উল্লেখ করা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে।

মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পারস্পরিক উপহার বিনিময় করেন। পররাষ্ট্র সচিব ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানান।

জাতীয় থেকে আরও

কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরাকৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। এর ফলে বৃষ্টি, তাপমাত্রার পরিবর্তন কিংবা প্রতিকূল আবহাওয়ার… ১৫ ঘণ্টা আগে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীশ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন… ১৬ ঘণ্টা আগে না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেই না.গঞ্জে ৮১ টন কেমিক্যাল জব্দ, ৪৫ টনের হদিস নেইবন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল খোলাবাজারে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের টানবাজারে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত… ১৭ ঘণ্টা আগে ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন যারা ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন যারানতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। এর পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থও… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ পিএম · জাতীয়

বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায়ী মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

ফটোকার্ড

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

শিরোনাম