১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭ | DS30: ২,০৪২.১৪ -২৬.২৯ | লেনদেন: ৪,১৮২.২৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৩৩.৫৮ -৫১.৫৭
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি
ছবি : জি বাংলা নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

প্রস্তাবিত প্যাকেজে ৪৮টি এফ-৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি ইঞ্জিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম রয়েছে। এফ-৩৫ অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা রাডারে শনাক্ত করা তুলনামূলক কঠিন। এটি আকাশ ও স্থল—দুই ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধেই অভিযান পরিচালনা করতে পারে।

সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার আগ্রহ দেখিয়ে আসছে। চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর সৌদি আরব হবে এই যুদ্ধবিমান পরিচালনাকারী দ্বিতীয় দেশ।

‘মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত বিক্রির মাধ্যমে সৌদি আরবের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধ ক্ষমতা জোরদার হবে।’

— আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত বিক্রির মাধ্যমে সৌদি আরবের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধ ক্ষমতা জোরদার হবে। একই সঙ্গে মার্কিন ও সৌদি বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতাও বাড়বে।

আরও পড়ুন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

তবে এই বিক্রির ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতির অংশ হিসেবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
  • প্রস্তাবিত প্যাকেজে ৪৮টি এফ-৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি ইঞ্জিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম রয়েছে।
  • সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ-৩৫ কেনার আগ্রহ দেখিয়ে আসছে।
  • মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রস্তাবিত বিক্রির মাধ্যমে সৌদি আরবের নিজ ভূখণ্ডের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরোধ…

সৌদি দূতাবাস সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। তাদের ভাষ্য, এটি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভিত্তির প্রতিফলন এবং দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ধারাবাহিকতা।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের মধ্যে সৌদি আরবও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। রিয়াদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এক হামলার পর সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রমও সাময়িকভাবে ব্যাহত হয়।

এদিকে সৌদিকে এফ-৩৫ বিক্রির প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। আইনপ্রণেতারা আপত্তি জানালে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হতে পারে। যুদ্ধবিমান সরবরাহের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।

সৌদি আরবের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে উন্নত সামরিক প্রযুক্তি চীনের হাতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

চলতি বছর যুক্তরাষ্ট্র সৌদি আরবের জন্য আরও কয়েকটি বড় অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে বিপুলসংখ্যক বোমা, ট্যাংকের ইঞ্জিন এবং রকেটকে নির্ভুল অস্ত্রে রূপান্তরের সরঞ্জাম। এসব পদক্ষেপের পাশাপাশি এফ-৩৫ বিক্রির প্রস্তাব সৌদি আরবের সামরিক সক্ষমতা আধুনিকায়নের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১৭ ঘণ্টা আগে নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইলবিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।… ১৭ ঘণ্টা আগে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দামইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তেহরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো… ১৭ ঘণ্টা আগে জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত জলসীমার আশপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্তজাপানের দক্ষিণাঞ্চল থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইনের কাছাকাছি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় চীনের ৫০টির বেশি নৌবাহিনী ও সরকারি জাহাজের উপস্থিতি শনাক্ত… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ পিএম · আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে ৪৮টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত করতে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ফটোকার্ড

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি

শিরোনাম