১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
আন্তর্জাতিক

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান
ছবি : জি বাংলা নিউজ

বলিভিয়ায় এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়াল প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘ট্লিকায়ো’ নামে পরিচিত ছোট আকৃতির এই বিড়ালকে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে। গবেষকদের দাবি, গত প্রায় ১০০ বছরে এ ধরনের নতুন বন্য বিড়াল প্রজাতি শনাক্তের ঘটনা এটিই প্রথম।

নতুন প্রজাতিটির শরীরে চিতাবাঘের মতো দাগযুক্ত লোম রয়েছে। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছাকাছি পার্বত্য ইয়ুঙ্গাস অঞ্চলে প্রাণীটির সন্ধান পাওয়া যায়।

গবেষণার সঙ্গে যুক্ত জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার পাওলা নোগালেস-আসকারুনজ জানান, বলিভিয়ান আন্দিজ অঞ্চলের স্থানীয় অনেক মানুষ দীর্ঘদিন ধরে প্রাণীটিকে সাধারণ গৃহপালিত বিড়াল হিসেবে ভুল করে আসছিলেন।

‘গবেষণার সঙ্গে যুক্ত জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার পাওলা নোগালেস-আসকারুনজ জানান, বলিভিয়ান আন্দিজ অঞ্চলের স্থানীয় অনেক মানুষ দীর্ঘদিন ধরে প্রাণীটিকে সাধারণ গৃহপালিত বিড়াল হিসেবে ভুল করে আসছিলেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘লিওপার্ডাস ট্লিকায়ো’। স্থানীয়দের ব্যবহৃত ‘ট্লিকায়ো’ নাম থেকেই বৈজ্ঞানিক নামটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? আন্তর্জাতিক ৩৫ মিনিট আগে

গবেষকদের মতে, ট্লিকায়ো আকারে একটি গৃহপালিত বিড়ালের চেয়ে কিছুটা ছোট। এর দৈর্ঘ্য প্রায় ৪৫ সেন্টিমিটার এবং কান গোলাকার। এখন পর্যন্ত শনাক্ত হওয়া দুটি ট্লিকায়োর সম্পূর্ণ জিনোম আধুনিক জেনেটিক প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। এই জেনেটিক তথ্য প্রাণীটিকে আলাদা প্রজাতি হিসেবে শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিভিয়ায় এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়াল প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
  • নতুন প্রজাতিটির শরীরে চিতাবাঘের মতো দাগযুক্ত লোম রয়েছে।
  • গবেষণার সঙ্গে যুক্ত জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার পাওলা নোগালেস-আসকারুনজ জানান, বলিভিয়ান আন্দিজ অঞ্চলের স্থানীয় অনেক মানুষ দীর্ঘদিন ধরে প্রাণীটি…
  • নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ‘লিওপার্ডাস ট্লিকায়ো’।

গবেষণায় শনাক্ত দুটি প্রাণীর একটি পুরুষ ট্লিকায়ো বর্তমানে ইয়ুঙ্গাস অঞ্চলের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রে রয়েছে। স্থানীয় একটি পরিবার কিছুদিন প্রাণীটিকে লালন-পালনের পর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অন্যদিকে স্থানীয়দের হামলা থেকে উদ্ধার করা একটি স্ত্রী ট্লিকায়োকে পরে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

গবেষণার ফলাফল বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত হয়েছে। ২০২১ সাল থেকে পরিচালিত গবেষণার ভিত্তিতে নতুন প্রজাতি শনাক্তের ঘোষণা দেওয়া হয়।

গবেষকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শুধু বলিভিয়াতেই ট্লিকায়োর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। বিশ্বের অন্য কোনো অঞ্চলে এ প্রাণীর উপস্থিতির প্রমাণ মেলেনি।

গবেষকেরা বলছেন, ট্লিকায়োর সংখ্যা ও বিস্তৃতি সম্পর্কে তথ্য এখনও খুব সীমিত। তাই প্রাণীটির সংরক্ষণগত অবস্থান নির্ধারণে আরও গবেষণা প্রয়োজন। সীমিত বিস্তৃতি ও সম্ভাব্য কম সংখ্যার কারণে প্রজাতিটি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন জাপানে ভাল্লুকের সঙ্গে ধাক্কা, লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেনজাপানের হোক্কাইডোতে ভাল্লুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি এক্সপ্রেস ট্রেন। এ ঘটনায় ট্রেনের ৩২ যাত্রী ও কর্মীর কেউ হতাহত হননি।… ১ দিন আগে বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানা বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে ইলিয়ানাবুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বড় ব্যবধানে জয়ের পথে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। রোববার (১ নভেম্বর)… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলট যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের আগে যে বার্তা দিয়েছিলেন পাইলটযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে পাইলটের কণ্ঠে শোনা যায় আতঙ্কের সুর। বিমান চলাচল… ১ দিন আগে ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্ট ‘গাছের মগডাল থেকে নামুন’, রাজনৈতিক দলগুলোকে ইসরাইলের প্রেসিডেন্টইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৪ এএম · আন্তর্জাতিক

বলিভিয়ায় এক শতাব্দীরও বেশি সময় পর নতুন একটি বন্য বিড়াল প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘ট্লিকায়ো’ নামে পরিচিত ছোট আকৃতির এই বিড়ালকে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করা হয়েছে। গবেষকদের দাবি, গত প্রায় ১০০ বছরে এ ধরনের নতুন বন্য বিড়াল প্রজাতি শনাক্তের ঘটনা এটিই প্রথম।

ফটোকার্ড

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান

শত বছর পর বলিভিয়ায় নতুন প্রজাতির বন্য বিড়ালের সন্ধান

শিরোনাম