১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
আন্তর্জাতিক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
সংগৃহীত

সিএনএন, এমএস নাউ ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব সংবাদমাধ্যমকে তাঁর প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যমগুলো নিয়মিতভাবে তাঁর প্রশাসন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের সংবাদ পরিবেশন অব্যাহত থাকলে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হতে পারে।

‘প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কীভাবে সাংবিধানিক—এমন প্রশ্নের জবাবে তিনি আবারও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন।’

— জি বাংলা ডেস্ক

পলিটিকোকে নিয়ে ট্রাম্প দাবি করেন, জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সরকার প্রতিষ্ঠানটির জন্য প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। পলিটিকো অবশ্য এ অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছে।

আরও পড়ুন সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স আন্তর্জাতিক ২০ ঘণ্টা আগে

ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমগুলো তাঁর প্রশাসন সম্পর্কে ‘নেতিবাচক’ প্রতিবেদন প্রকাশ করে। প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কীভাবে সাংবিধানিক—এমন প্রশ্নের জবাবে তিনি আবারও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সিএনএন, এমএস নাউ ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব সংবাদমাধ্যমকে তাঁর প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন।
  • ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যমগুলো নিয়মিতভাবে তাঁর প্রশাসন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে।
  • পলিটিকোকে নিয়ে ট্রাম্প দাবি করেন, জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সরকার প্রতিষ্ঠানটির জন্য প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল।

এদিকে শনিবার হোয়াইট হাউস ট্রাম্পের ঘোষণাটি বাস্তবায়ন করে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে বাধা দেয় এবং তাদের প্রেস-অ্যাক্রেডিটেশন বাতিল করা হয় বলে রয়টার্স জানিয়েছে।

সিএনএন এক বিবৃতিতে তাদের হোয়াইট হাউসের সাংবাদিকদের পক্ষে অবস্থান জানিয়ে বলেছে, তারা নিরপেক্ষ ও যথাযথ সাংবাদিকতার জন্য কাজ করছে। প্রতিষ্ঠানটি বলেছে, সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়া সংবাদ সংগ্রহ ও প্রকাশের অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধান তাদের দিয়েছে। নিষেধাজ্ঞাকে তারা সাংবিধানিক অধিকারের ওপর অবৈধ হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

পলিটিকোও জানিয়েছে, তারা হোয়াইট হাউসের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে এবং তাদের সাংবাদিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আন্তর্জাতিক থেকে আরও

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে… ১ দিন আগে চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪ চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।… ১ দিন আগে বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১ দিন আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম · আন্তর্জাতিক

সিএনএন, এমএস নাউ ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফটোকার্ড

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

শিরোনাম