১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
আন্তর্জাতিক

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ছবি : জি বাংলা নিউজ

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানিয়েছে, বস্তুটি সাগরে পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে।’ পূর্ব সাগর জাপান সাগর নামেও পরিচিত।

এর আট দিন আগে একই সাগর লক্ষ্য করে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। পরে উত্তর কোরিয়া জানিয়েছিল, সেগুলো ছিল যৌথ গোলাবর্ষণ মহড়ার অংশ।

‘রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে।’ পূর্ব সাগর জাপান সাগর নামেও পরিচিত।’

— আন্তর্জাতিক ডেস্ক

রোববারের উৎক্ষেপণের বিষয়টি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা এটিকে ‘সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে উল্লেখ করে।

আরও পড়ুন স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী আন্তর্জাতিক ৭ ঘণ্টা আগে

পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিক্ষেপ করা বস্তুটি সাগরে পড়ে গেছে। তবে উৎক্ষেপণের ধরন, পাল্লা বা গতিপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
  • রোববার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে।’ পূর্ব সাগর জাপান সাগ…
  • এর আট দিন আগে একই সাগর লক্ষ্য করে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং।
  • রোববারের উৎক্ষেপণের বিষয়টি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিশ্চিত করেছে।

এদিকে চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। ওই প্রস্তাবে দেশটির পারমাণবিক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

কয়েক দিন আগেই পিয়ংইয়ং নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মর্যাদা পুনর্ব্যক্ত করেছিল। এর পরপরই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল।

আন্তর্জাতিক থেকে আরও

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারীভোট দেওয়ার সাধারণ অর্থ হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। তবে নাসার মহাকাশচারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পৃথিবী… ১০ ঘণ্টা আগে ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমকে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।… ১১ ঘণ্টা আগে এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিয়ে করে আলোচনায় এসেছেন ভারতের পরিচিত টেলিভিশন সাংবাদিক নিধি রাজদান। দীর্ঘ প্রায় ২১ বছর দেশটির… ১ দিন আগে কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ এএম · আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে জানিয়েছে, বস্তুটি সাগরে পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

ফটোকার্ড

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

শিরোনাম