১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
সারাদেশ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় অবস্থিত নূর বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

‘বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।’

— জি বাংলা ডেস্ক

অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়।

আরও পড়ুন রাজধানীর কালশীতে ককটেল বিস্ফোরণ রাজধানীর কালশীতে ককটেল বিস্ফোরণ সারাদেশ ১২ ঘণ্টা আগে

এ ছাড়া খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, অপরিষ্কার কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত এবং ময়লা মেঝেতে প্রস্তুত করা পাউরুটি ফেলে রাখার মতো অনিয়মও পাওয়া যায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমান…
  • রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া শাহপাড়া এলাকায় অবস্থিত নূর বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
  • অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
  • অভিযানকালে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গুণগত মান যাচাইয়ের সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার এবং বাথরুমের দরজার পাশে ময়দার ডো তৈরি ও সংরক্ষণ কর…

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে, এসব অনিয়মের বিষয়ে নূর বেকারির মালিকের কাছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যাও তলব করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

অভিযান শেষে নূর বেকারির মালিককে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ পরিবেশে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে নাজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টা টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন চালকেরা। সকাল ৬টা… ১২ ঘণ্টা আগে খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুনখাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।… ১২ ঘণ্টা আগে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটকচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬… ১২ ঘণ্টা আগে ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। দীর্ঘ ৩৫ বছর জেলা আমিরের দায়িত্ব… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

২০ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ পিএম · সারাদেশ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মান যাচাই সনদবিহীন রাসায়নিক ফ্লেভার ব্যবহার ও খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে ‘নূর বেকারি’কে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফটোকার্ড

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নূর বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

শিরোনাম