শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
অভিনয় ও রূপ-লাবণ্যে নিয়মিতই ভক্তদের প্রশংসা পান অভিনেত্রী তানজিন তিশা। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। ছবিতে তার পরনে ছিল আগুনরাঙা লাল বেনারসি শাড়ি। সঙ্গে ছিল স্টাইলিশ পার্স, মানানসই গহনা এবং খোপায় সাদা ফুল।
বিভিন্ন ছবিতে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। কখনো স্নিগ্ধ হাসি, কখনো গম্ভীর অভিব্যক্তি—বিভিন্ন লুকে ক্যামেরার সামনে ধরা দেন তিনি।
‘কখনো স্নিগ্ধ হাসি, কখনো গম্ভীর অভিব্যক্তি—বিভিন্ন লুকে ক্যামেরার সামনে ধরা দেন তিনি।’
— বিনোদন ডেস্ক
হোটেলের ভেতরে ধারণ করা ছবিগুলোর পেছনের গাঢ় আবহ তিশার সাজকে আরও উজ্জ্বল করে তুলেছে। ছবি ও ভিডিও প্রকাশের পরই তার সাজ নিয়ে প্রশংসা করতে দেখা যায় ভক্তদের।
আরও পড়ুন
বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি
মূল বিষয়গুলি
- অভিনয় ও রূপ-লাবণ্যে নিয়মিতই ভক্তদের প্রশংসা পান অভিনেত্রী তানজিন তিশা।
- রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা।
- বিভিন্ন ছবিতে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে।
- হোটেলের ভেতরে ধারণ করা ছবিগুলোর পেছনের গাঢ় আবহ তিশার সাজকে আরও উজ্জ্বল করে তুলেছে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।