১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
খেলাধুলা

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের অবস্থানের ব্যবধান অনেক। ভারত বিশ্বের দ্বিতীয় দল, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টিতে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে চাপে ফেলে স্বাগতিকরা।

সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

ভারত ও জাপানের পুরুষ দলের এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ‘সুজুকি কাপ’ নামে আয়োজন করা হয়েছে ম্যাচটি।

‘দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন।’

— স্পোর্টস ডেস্ক

মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার চাপ ছিল ভারতের ব্যাটসম্যানদের ওপর। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় আঘাত হানে জাপান।

আরও পড়ুন তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড খেলাধুলা ৩ ঘণ্টা আগে

চার্লি হারা-হিনজের করা ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে ফেরেন ভারতের এই ওপেনার।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের অবস্থানের ব্যবধান অনেক।
  • সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচ।
  • ভারত ও জাপানের পুরুষ দলের এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
  • মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার চাপ ছিল ভারতের ব্যাটসম্যানদের ওপর।

২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বলে শূন্য রানে ফেরার এটি অভিষেকের পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলেই ডাক মেরে তিনি রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে অবস্থান করছেন।

অভিষেকের বিদায়ের পরও স্বস্তি ফেরেনি ভারতীয় শিবিরে। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বল মোকাবিলা করে ৯ রান করেন তিনি।

তৃতীয় ওভারেও একই চিত্র। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত।

চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস।

ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান।

জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে ১টি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।

খেলাধুলা থেকে আরও

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডেরভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে… ৪ দিন আগে জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির… ৪ দিন আগে ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৫ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫ এএম · খেলাধুলা

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের অবস্থানের ব্যবধান অনেক। ভারত বিশ্বের দ্বিতীয় দল, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টিতে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে চাপে ফেলে স্বাগতিকরা।

ফটোকার্ড

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

শক্তিশালী ভারতকে ৩২ রানে আটকে দিল জাপান

শিরোনাম