১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
খেলাধুলা

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নতুন চুক্তিতে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই কোচ। পরবর্তী সময়ে চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হতে পারে।

লাতিন আমেরিকার বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে সাম্প্রতিক বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন মূলত আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করার কাজ বাকি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এবং নিজের বক্তব্যে দুঃখ প্রকাশের কথাও জানান।

‘লাতিন আমেরিকার বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে সাম্প্রতিক বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

— স্পোর্টস ডেস্ক

চলতি বছরের ডিসেম্বরেই এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এ কারণে নতুন করে চুক্তি হবে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

আরও পড়ুন তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড খেলাধুলা ৪ ঘণ্টা আগে

তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এএফএ ও স্কালোনির মধ্যে বৈঠকের পর পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যম।
  • লাতিন আমেরিকার বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে সাম্প্রতিক বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে…
  • ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়।
  • চলতি বছরের ডিসেম্বরেই এএফএর সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিতে থাকার বিষয়ে স্কালোনির সম্মতি পাওয়া গেছে। এখন আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

অন্যদিকে, লাতিন আমেরিকার ক্রীড়া টেলিভিশন ও রেডিও নেটওয়ার্ক ডি স্পোর্টস জানিয়েছে, সম্ভাব্য চুক্তিটি ‘২+২’ কাঠামোর হতে পারে। প্রথম ধাপে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তি করা হলেও পরবর্তী সময়ে সেটি আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নেওয়ার সুযোগ থাকতে পারে।

এই পরিকল্পনা চূড়ান্ত হলে দীর্ঘমেয়াদি সময়ের জন্য স্কালোনির অধীনেই জাতীয় দলের পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ পাবে এএফএ।

খেলাধুলা থেকে আরও

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডেরভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে… ৪ দিন আগে জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির… ৪ দিন আগে ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৫ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ এএম · খেলাধুলা

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যম। সবকিছু ঠিক থাকলে নতুন চুক্তিতে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই কোচ। পরবর্তী সময়ে চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হতে পারে।

ফটোকার্ড

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

শিরোনাম