অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বিসিবির
আসন্ন এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ট্রিপল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এ সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সাদিয়া ইসলাম (অধিনায়ক), নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), আরিফত্রী নির্ঝনা মন্ডল, মায়মুনা নাহের, অচেনা জান্নাত ইমন্তা (উইকেটকিপার), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন (উইকেটকিপার), তিথি দাস অপূর্ণা, আফ্রিন মিমি, ফারজানা ইয়াসমিন মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শিল ও জান্নাতুল ফেরদৌসী।
‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সাদিয়া ইসলাম (অধিনায়ক), নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), আরিফত্রী নির্ঝনা মন্ডল, মায়মুনা নাহের, অচেনা জান্নাত ইমন্তা (উইকেটকিপার), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন (উইকেটকিপার), তিথি দাস অপূর্ণা, আফ্রিন মিমি…’
— স্পোর্টস ডেস্ক
ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৬ অক্টোবর আবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ৮ অক্টোবর শ্রীলঙ্কা, ১১ অক্টোবর পাকিস্তান এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন
তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড
১৬ অক্টোবর সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে।
মূল বিষয়গুলি
- আসন্ন এসিসি নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে …
- পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
- বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সাদিয়া ইসলাম (অধিনায়ক), নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), আরিফত্রী নির্ঝনা মন্ডল, মায়মুনা নাহের, অচেনা জান্নাত ইমন্তা (উইকেটকিপার),…
- ত্রিদেশীয় সিরিজের সূচি অনুযায়ী, ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।