১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
খেলাধুলা

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির
ছবি: সংগৃহীত

অভূতপূর্ব সাফল্যের পরও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে সাম্প্রতিক বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির সম্ভাব্য বিদায় নিয়ে জল্পনা বাড়লেও কোচকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দলের খেলোয়াড়েরা।

মঙ্গলবার বুয়েনস এইরেসের অনুশীলন কেন্দ্রে যোগ দিয়ে স্কালোনির প্রতি নিজেদের সমর্থনের কথা জানান জাতীয় দলের সদস্যরা। ৪৮ বছর বয়সী এই কোচের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আলোচনা এখনো চলমান রয়েছে।

তরুণ মিডফিল্ডার নিকো পাজ তার ক্যারিয়ারে স্কালোনির অবদানের কথা তুলে ধরে বলেন, ‘আমার কাছে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন কোচ। তিনিই আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন। আশা করি তিনি থেকে যাবেন।’

‘এই জাতীয় দল গড়ে তোলার মূল কারিগর তিনিই, তাই স্বাভাবিকভাবেই আমরা চাই তিনি চালিয়ে যান।’ গোলরক্ষক হুয়ান মুসো বলেন, স্কালোনির অর্জন এবং দলের সঙ্গে তার গড়ে তোলা সম্পর্কের কারণে পুরো শিবিরে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।’

— স্পোর্টস ডেস্ক

অভিজ্ঞ সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোও স্কালোনির থাকার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘আমরা আশা করি তিনি থেকে যাবেন। এই জাতীয় দল গড়ে তোলার মূল কারিগর তিনিই, তাই স্বাভাবিকভাবেই আমরা চাই তিনি চালিয়ে যান।’

আরও পড়ুন তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড খেলাধুলা ৪ ঘণ্টা আগে

গোলরক্ষক হুয়ান মুসো বলেন, স্কালোনির অর্জন এবং দলের সঙ্গে তার গড়ে তোলা সম্পর্কের কারণে পুরো শিবিরে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অভূতপূর্ব সাফল্যের পরও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
  • মঙ্গলবার বুয়েনস এইরেসের অনুশীলন কেন্দ্রে যোগ দিয়ে স্কালোনির প্রতি নিজেদের সমর্থনের কথা জানান জাতীয় দলের সদস্যরা।
  • তরুণ মিডফিল্ডার নিকো পাজ তার ক্যারিয়ারে স্কালোনির অবদানের কথা তুলে ধরে বলেন, ‘আমার কাছে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন কোচ।
  • অভিজ্ঞ সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোও স্কালোনির থাকার পক্ষে মত দেন।

বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ানি বলেন, সাম্প্রতিক সময়ে স্কালোনি জাতীয় দলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন এবং তার সাফল্যে আর্জেন্টিনার মানুষ আনন্দ পেয়েছে।

আট বছরের দায়িত্বে স্কালোনি আর্জেন্টিনার হয়ে ১০৪টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দল ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছে। এ সময়ে আর্জেন্টিনা ৭৬টি ম্যাচে জয়, ১৮টিতে ড্র এবং ১০টিতে হার দেখেছে। এর মধ্যে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে দলটি।

খেলাধুলা থেকে আরও

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডেরভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। এর আগে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে দলটিকে। এবার অনুশীলনে… ৪ দিন আগে জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। রোববার রাতে অ্যাকাউন্টটির… ৪ দিন আগে ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৫ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির

২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৩ এএম · খেলাধুলা

অভূতপূর্ব সাফল্যের পরও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে সাম্প্রতিক বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির সম্ভাব্য বিদায় নিয়ে জল্পনা বাড়লেও কোচকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দলের।

ফটোকার্ড

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির

স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির

শিরোনাম