১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
জাতীয়

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ
সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা প্রচলিত হারেই সীমান্ত ভাতা পাবেন।

এ সংক্রান্ত গেজেট ১৭ সেপ্টেম্বর জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা। এটি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে স্বাক্ষর করেছেন ওই শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় সীমান্ত ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও বাড়বে।

‘গ্রেড-১৭ থেকে গ্রেড-১৪ পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমান্ত ভাতা যথাক্রমে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা, ১ হাজার ৯২০ থেকে ৩ হাজার ৮৪০ টাকা, ২ হাজার ৪০ থেকে ৪ হাজার ৮০ টাকা এবং ২ হাজার ১৬০ থেকে ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

গ্রেড-২০-এর কর্মচারীরা চাকরির বয়স পাঁচ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা পাবেন। গ্রেড-১৯-এ এ হার ১ হাজার ৫৬০ থেকে ৩ হাজার ২৪০ টাকা এবং গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০ থেকে ৩ হাজার ৩৬০ টাকা।

আরও পড়ুন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ৮ ঘণ্টা আগে

গ্রেড-১৭ থেকে গ্রেড-১৪ পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমান্ত ভাতা যথাক্রমে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা, ১ হাজার ৯২০ থেকে ৩ হাজার ৮৪০ টাকা, ২ হাজার ৪০ থেকে ৪ হাজার ৮০ টাকা এবং ২ হাজার ১৬০ থেকে ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার।
  • এ সংক্রান্ত গেজেট ১৭ সেপ্টেম্বর জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা।
  • গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় সীমান্ত ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে।
  • গ্রেড-২০-এর কর্মচারীরা চাকরির বয়স পাঁচ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা পাবেন।

গ্রেড-১৩ থেকে গ্রেড-১০ পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ হার যথাক্রমে ২ হাজার ২৮০ থেকে ৪ হাজার ৮০০ টাকা, ২ হাজার ৫২০ থেকে ৫ হাজার ২৮০ টাকা, ২ হাজার ৬৪০ থেকে ৫ হাজার ৫২০ টাকা এবং ২ হাজার ৭৬০ থেকে ৫ হাজার ৬৪০ টাকা।

এ ছাড়া গ্রেড-৯-এ ২ হাজার ৮৮০ থেকে ৬ হাজার টাকা, গ্রেড-৮-এ ৩ হাজার থেকে ৬ হাজার ২৪০ টাকা, গ্রেড-৭-এ ৩ হাজার ১২০ থেকে ৬ হাজার ৩৬০ টাকা এবং গ্রেড-৬-এ ৩ হাজার ২৪০ থেকে ৬ হাজার ৪৮০ টাকা পর্যন্ত মাসিক সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন আদেশ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগ পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীরা প্রচলিত হারে সীমান্ত ভাতা পাবেন।

প্রেষণে নিয়োজিত কর্মচারীদের জন্যও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো প্রেষণে নিয়োজিত কর্মচারী সীমান্ত ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

জাতীয় থেকে আরও

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ… ১৬ ঘণ্টা আগে সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশসরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায়… ১৬ ঘণ্টা আগে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতেচেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই… ১৭ ঘণ্টা আগে ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’ ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ এএম · জাতীয়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা প্রচলিত হারেই সীমান্ত ভাতা পাবেন।

ফটোকার্ড

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

শিরোনাম