১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
জাতীয়

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার
সংগৃহীত

দেশের আট বিভাগে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও জাতীয়করণের উদ্যোগ নিয়ে আলোচনা করছে সরকার। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সভায় বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং এর প্রয়োজনীয়তাও অনুভব করছেন বলে জানান তারা।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জেলায় জেলায় সরকারি স্কুল-কলেজ রয়েছে, কিন্তু সরকারি মাদ্রাসা মাত্র তিনটি। এ সংখ্যাটি খুবই নগণ্য। শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিক সভায় মাদ্রাসা সরকারি করার বিষয়টি উঠে এসেছে। আশা করছি, এ সরকারের আমলে ভালো কিছু হবে।’

‘সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ১৯১৩ সালে আসাম সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদের উদ্যোগে কলকাতা আলিয়া মাদ্রাসার অধীনে সিলেট শহরের চৌহাট্টায় সিনিয়র মাদ্রাসা হিসেবে পুনঃস্থাপিত হয়।’

— জি বাংলা ডেস্ক

দেশে বর্তমানে সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে তিনটি। এর মধ্যে ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া ১৭৮০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। দেশভাগের পর ১৯৪৭ সালে প্রতিষ্ঠানটি কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ১৯৬১ সালে ঢাকার বকশীবাজারে বর্তমান স্থায়ী ক্যাম্পাসে এর কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ৮ ঘণ্টা আগে

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ১৯১৩ সালে আসাম সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদের উদ্যোগে কলকাতা আলিয়া মাদ্রাসার অধীনে সিলেট শহরের চৌহাট্টায় সিনিয়র মাদ্রাসা হিসেবে পুনঃস্থাপিত হয়। ১৯৩৩ সালে এটি নিউ স্কিম উচ্চ মাদ্রাসায় রূপান্তরিত হয় এবং ১৯৩৫ সালে কামিল হাদিসের স্বীকৃতি পায়। এটি বাংলাদেশের আলিয়া মাদ্রাসা ধারার প্রথম কামিল মাদ্রাসা হিসেবে পরিচিত।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশের আট বিভাগে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও জাতীয়করণের উদ্যোগ নিয়ে আলোচনা করছে সরকার।
  • বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে কর্মকর্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি সভায় বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে প্রাথমিক আলোচনা…
  • মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জেলায় জেলায় সরকারি স্কুল-কলেজ রয়েছে, কিন্তু সরকারি মাদ্রাসা মাত্র তিনটি।
  • দেশে বর্তমানে সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে তিনটি।

সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৬ সালে সরকারিকরণ করা হয়।

ব্যানবেইসের ২০২৪ সালের শিক্ষা পরিসংখ্যানেও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি-বেসরকারি অবস্থান আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সারাদেশে সরকারি স্কুল-কলেজ থাকলেও বিভাগ ও জেলা পর্যায়ে সরকারি মাদ্রাসা না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ তুলনামূলকভাবে কম পাচ্ছেন। এ কারণে প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

তাদের মতে, বেসরকারি আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হচ্ছেন। ফলে সময়ের চাহিদা বিবেচনায় সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ‘সাধারণের তুলনায় মাদ্রাসার শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফল করছে। তারা কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরছে। তাই মাদ্রাসা জাতীয়করণ হলে শিক্ষার্থীরা যেমন কম খরচে পড়াশোনা করতে পারবে, পাশাপাশি শিক্ষার মানও বাড়বে।’

জাতীয় থেকে আরও

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ… ১৬ ঘণ্টা আগে সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশসরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায়… ১৬ ঘণ্টা আগে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতেচেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই… ১৭ ঘণ্টা আগে ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’ ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ এএম · জাতীয়

দেশের আট বিভাগে সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও জাতীয়করণের উদ্যোগ নিয়ে আলোচনা করছে সরকার। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

ফটোকার্ড

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

আলিয়া মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নিচ্ছে সরকার

শিরোনাম