১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
জাতীয়

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন দুই প্রধানমন্ত্রী। তারা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগে পাকিস্তানের সমর্থনের কথা জানান তিনি। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

‘জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে জানান।’

— জি বাংলা ডেস্ক

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে জানান।

আরও পড়ুন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ৮ ঘণ্টা আগে

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।
  • বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন দুই প্রধানমন্ত্রী।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
  • জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে জানান।

বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দুই প্রধানমন্ত্রী।

জাতীয় থেকে আরও

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ… ১৬ ঘণ্টা আগে সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশসরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায়… ১৬ ঘণ্টা আগে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতেচেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই… ১৭ ঘণ্টা আগে ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’ ‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫ এএম · জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফটোকার্ড

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো

শিরোনাম