১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৪৬.২২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
খেলাধুলা

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন
সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

প্রিয় তারকাকে শেষবার মাঠে দেখতে টিকিটের জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা। টিকিট বিক্রি শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে যায়।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে ম্যাচটির জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোপা আমেরিকার দুটি শিরোপা ও একটি বিশ্বকাপ জয়ের স্মৃতি সামনে রেখেই জার্সিটির নকশা করা হয়েছে।

‘মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে ম্যাচটির জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।’

— স্পোর্টস ডেস্ক

এর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জার্সিটির আভাস দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম’—অর্থাৎ, ‘একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি।’

আরও পড়ুন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন খেলাধুলা ৪৯ মিনিট আগে

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা রঙের পাশাপাশি জার্সিতে ব্যবহার করা হয়েছে সোনালি রং ও বেশ কিছু প্রতীকী উপাদান। সামনে ও পেছনে রয়েছে আর্জেন্টিনার পতাকার ঐতিহাসিক ‘মে সূর্য’। বুকের অংশে অ্যাডিডাসের প্রচলিত লোগোর পরিবর্তে রাখা হয়েছে মেসির নিজস্ব ‘এম’ প্রতীক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন।
  • প্রিয় তারকাকে শেষবার মাঠে দেখতে টিকিটের জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা।
  • মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সাফল্যকে স্মরণীয় করে রাখতে ম্যাচটির জন্য বিশেষ স্মারক জার্সি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।
  • এর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জার্সিটির আভাস দেন মেসি।

জার্সির পেছনে সোনালি অক্ষরে লেখা রয়েছে মেসির নাম ও ১০ নম্বর। ঘাড়ের পেছনে সূর্য আকৃতির বিশেষ নকশার মধ্যে জলপাই পাতার মালায় ঘেরা ১০ নম্বরও রাখা হয়েছে। ম্যাচটিতে জার্সির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাদা ও সোনালি রঙের বিশেষ বুট পরতে পারেন মেসি।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ হবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তাঁর গোল ১২৫টি এবং অ্যাসিস্ট ৬৮টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৯৩টি গোলে অবদান রেখে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ডও মেসির।

খেলাধুলা থেকে আরও

নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশারদীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ… ১ দিন আগে রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ১ দিন আগে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলেমৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা দুই বড় ম্যাচে হারের পর দলটির আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। বড় ম্যাচে বার্সেলোনার জয়ের… ১ দিন আগে তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ পিএম · খেলাধুলা

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

ফটোকার্ড

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

শিরোনাম