১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
শিক্ষা

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে
সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, তিনি যোগদান করেছেন এবং তাঁর যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা সচিব যোগদানপত্র পাওয়ার বিষয়টি তাঁকে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।

এদিকে নতুন উপাচার্যের যোগদানের প্রতিবাদে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। বৃহস্পতিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হল ও জরুরি কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ।

‘সংগঠনটির বিবৃতিতে বলা হয়, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

একই দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও। শুক্রবার অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সংগঠনটি সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। জরুরি সেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন ৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে ৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে শিক্ষা ২০ ঘণ্টা আগে

এর আগে নতুন উপাচার্যের নিয়োগের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা শাটডাউন কর্মসূচিও পালন করছেন। বৃহস্পতিবার নতুন উপাচার্য অনলাইনে যোগদানের পর শুক্রবার তাঁর যোগদান প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউন…
  • অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, তিনি যোগদান করেছেন এবং তাঁর যোগদানপত্র প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
  • এদিকে নতুন উপাচার্যের যোগদানের প্রতিবাদে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমি…
  • একই দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও।

শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিকেলে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, তারা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চান না এবং সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন তিনি। শিগগিরই ক্যাম্পাসে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষা থেকে আরও

আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্যআজ দেশের যা কিছু সুন্দর ও সফল, তার সব অবদানের কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ২ দিন আগে এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীচলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৩… ৪ দিন আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ… ৪ দিন আগে এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে পত্রের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেড়… ৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ পিএম · শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

ফটোকার্ড

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

নতুন উপাচার্যের যোগদান, অচলাবস্থা বাড়ছে চুয়েটে

শিরোনাম