১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
সারাদেশ

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী
সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহরে অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও অনেকে ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

‘জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তাই হুমকি-ধমকি দিয়ে সরকারের কার্যক্রমে কোনো প্রভাব ফেলা যাবে না।

আরও পড়ুন ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩ ঘুসিতে ২৫ দিন পর চাচার মৃত্যু, গ্রেফতার ভাতিজাসহ ৩ সারাদেশ ১ মিনিট আগে

জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে টুকু বলেন, তিনি সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন’—এমন কথাও বলা হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সিরাজগঞ্জ শহরে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহরে অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
  • শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতি…
  • ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের পতনের পরও অনেকে ভারত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন।
  • তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

নিজের অবস্থান তুলে ধরে টুকু বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িতে অবস্থান করলেও বিভিন্নভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনাটিও বক্তব্যে তুলে ধরেন বিএনপির এই নেতা।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শারদীয় দুর্গাপূজা সামনে। অন্য ধর্মাবলম্বীদের প্রতি প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এটাই ইসলাম শেখায় বলে মন্তব্য করে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করার শিক্ষা দিয়েছেন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত এমন একজন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, যিনি সাধারণ মানুষের কথা বিবেচনা করছেন। গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে সমস্যা ছিল, তা এখন নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণ ধৈর্য ধরে সরকারের সঙ্গে ছিল। তাঁদের সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে চায় সরকার। তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম। জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাদেশ থেকে আরও

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’ ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’বাসটি চালানো শেষে রাতে বাসস্ট্যান্ডের সামনে সড়কে রাখা হয়েছিল। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন চালক। মধ্যরাতে বাসটিতে আগুন… ১০ মিনিট আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ১১ কারখানায় ছুটি ঘোষণাগাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে কোনো স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি… ১৭ ঘণ্টা আগে মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যুচাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে… ২০ ঘণ্টা আগে লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরানড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ পিএম · সারাদেশ

সিরাজগঞ্জ শহরে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহরে অশান্তি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

শহরে অশান্তি হলে আমি ছেড়ে দেব না: জ্বালানিমন্ত্রী

শিরোনাম