১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
আন্তর্জাতিক

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প
সংগৃহীত

ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ‘দারুণভাবে জিতেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তারা হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য একটি চুক্তি করতে চায়। কারণ, তারা ভয়াবহভাবে হারছে... আমরা দারুণভাবে জিতেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়। আমিও চুক্তি করতে চাই। তারা যা করতে চায়, তা হলো দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়া। কারণ, তাদের কোনো অর্থ নেই। তারা হরমুজ প্রণালি থেকেই অর্থ পায়।’

‘বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়া, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধবিরতিতে সম্মত হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তেহরান।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পক্ষ থেকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেওয়া, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধবিরতিতে সম্মত হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তেহরান।

আরও পড়ুন চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ব্যক্তিগতভাবে সন্দিহান যে ইরান তার দাবিগুলো পূরণ করবে কি না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ‘দারুণভাবে জিতেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • টেনেসির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।
  • ট্রাম্প আরও বলেন, ‘তারা চুক্তি করতে চায়।
  • ইরানের পক্ষ থেকে প্রস্তাবটি দেওয়া হয়েছিল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জবাব এখনো তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি। তিনি বলেছেন, আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই ইরান পরবর্তী সিদ্ধান্ত নেবে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রণালিতে তাদের নৌবাহিনীর সুরক্ষায় জাহাজ চলাচল করছে; তবে আগের তুলনায় তা উল্লেখযোগ্যভাবে কম।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী… ১০ ঘণ্টা আগে একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দামইরান যুদ্ধের উত্তেজনা কমে আসার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।… ১১ ঘণ্টা আগে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকেগ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার। বুধবার (১১ নভেম্বর)… ১১ ঘণ্টা আগে প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:১০ এএম · আন্তর্জাতিক

ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ‘দারুণভাবে জিতেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফটোকার্ড

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

শিরোনাম