১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
আন্তর্জাতিক

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী
সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আগামী অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে হতে পারে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ. জালো।

বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিপুল পরিমাণ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে গাম্বিয়া। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও নির্যাতনের পর ২০১৯ সালে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশটি। মামলাটি গাম্বিয়া দায়ের করে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে।

‘মিয়ানমার আইসিজের রায় না মানলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওই রায়কে শক্তিশালী আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে বলেও মন্তব্য করেন গাম্বিয়ার বিচারমন্ত্রী।’

— আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন ধরে চলা মামলাটির মূল শুনানি চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়েছে। গাম্বিয়ার বিচারমন্ত্রী জানান, চলতি বছর শেষ হওয়ার আগেই মামলাটির রায় ঘোষণা হতে পারে বলে তারা ধারণা করছেন। তাঁর মতে, রায় অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুর দিকে আসতে পারে।

আরও পড়ুন চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

মামলার শুনানিতে রোহিঙ্গা ভুক্তভোগীদের আদালতে হাজির করে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে বলে জানান দাউদা এ. জালো। পাশাপাশি স্যাটেলাইট ছবি, জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদন, বেসরকারি সংস্থার (এনজিও) রিপোর্ট এবং বিশেষজ্ঞদের সাক্ষ্যসহ বিভিন্ন ধরনের প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আগামী অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে হতে পারে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্ন…
  • বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
  • মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিপুল পরিমাণ সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছে গাম্বিয়া।
  • দীর্ঘদিন ধরে চলা মামলাটির মূল শুনানি চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়েছে।

গাম্বিয়ার বিচারমন্ত্রী বলেন, মিয়ানমারের বিরুদ্ধে উপস্থাপন করা প্রমাণের পরিমাণ অনেক। রোহিঙ্গা ভুক্তভোগীদের আন্তর্জাতিক আদালতে হাজির করে তাঁদের ওপর ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া ছবি, বিভিন্ন প্রতিবেদন ও এনজিওর রিপোর্টসহ নানা ধরনের প্রমাণ আদালতের সামনে পেশ করা হয়েছে।

রায়ে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতে পারে বলে আশা প্রকাশ করেন দাউদা এ. জালো। একই সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের মিয়ানমারের আইনের আওতায় বিচারের বিষয়ে আদালত নির্দেশনা দিতে পারেন বলেও আশা করেন তিনি।

তিনি বলেন, আদালতে বিপুল পরিমাণ প্রমাণ উপস্থাপন করায় তাঁরা আশাবাদী যে আইসিজে গাম্বিয়ার সঙ্গে একমত হবে এবং মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করবে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রতিকারের দাবিও জানিয়েছে গাম্বিয়া।

এসব দাবির মধ্যে রয়েছে রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নাগরিকত্বের স্বীকৃতি, নিজ নিজ ভিটেমাটিতে ফিরে যাওয়ার অধিকার, হারানো সম্পত্তির ক্ষতিপূরণ বা পুনর্বাসনের সুযোগ এবং শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার।

মিয়ানমার আইসিজের রায় না মানলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ওই রায়কে শক্তিশালী আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে বলেও মন্তব্য করেন গাম্বিয়ার বিচারমন্ত্রী।

আন্তর্জাতিক থেকে আরও

ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী ইরানের হুমকির পর সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রীইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী… ১০ ঘণ্টা আগে একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দামইরান যুদ্ধের উত্তেজনা কমে আসার আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অব্যাহত থাকার উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম।… ১১ ঘণ্টা আগে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকেগ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির সরকার। বুধবার (১১ নভেম্বর)… ১১ ঘণ্টা আগে প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই চমক দেখিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একগুচ্ছ… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ এএম · আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আগামী অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে হতে পারে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ. জালো।

ফটোকার্ড

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় নভেম্বরে: গাম্বিয়ার বিচারমন্ত্রী

শিরোনাম