২৯শে নভেম্বর, রবিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
অনুসন্ধান

পার্থ

“পার্থ” সম্পর্কিত ৮০টি ফলাফল পাওয়া গেছে।

মোট ৮০টি ফলাফল অনুসন্ধান: ২৯ নভেম্বর ২০২৬, ৯:৪২ এএম
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নামআগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। এ সময়কে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা জোরালো হয়েছে। সরকার ও দলীয় সূত্রের দাবি, মন্ত্রীদের কর্মদক্ষতা, প্রশাসনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাদ পড়ার পাশাপাশি নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।  প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ছয় মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে যেসব মন্ত্রী প্রত্যাশিত কর্মদক্ষতা দেখাতে পারেননি বা অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়েছেন, তাদের বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।  সূত্রগুলোর দাবি, বর্তমানে ২৪ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর কর্মসম্পাদনের মূল্যায়ন করা হচ্ছে। সেই মূল্যায়নের ভিত্তিতেই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন এবং প্রয়োজনে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।  এ ছাড়া টেকনোক্রেট কোটায় নতুন সদস্য, অতিরিক্ত উপদেষ্টা এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। পাশাপাশি দলের ত্যাগী, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা এবং তরুণ সংসদ সদস্যদেরও মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।  রাজনৈতিক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি বা স্পিকার পদে নতুন করে কাউকে মনোনয়ন না দেওয়া হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং সেলিমা রহমানের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে।  এ ছাড়া নতুন মুখ হিসেবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং রকিবুল ইসলাম বকুলের নামও বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে।  সরকারের শরিক ও সমমনা দলগুলোর মধ্য থেকেও কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এ তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, শাহাদাত হোসেন সেলিম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নাম বিভিন্ন সূত্রে উঠে এসেছে।  মন্ত্রিপরিষদ বিভাগ-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে অন্তত ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত দায়িত্বের কারণে কিছু মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছে সরকার। এ কারণে দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।  সরকারি সূত্রগুলোর দাবি, মন্ত্রীদের মূল্যায়নে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, প্রশাসনিক জটিলতা নিরসন, জনভোগান্তি কমাতে নেওয়া উদ্যোগ, মাঠ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং জাতীয় সংসদে সক্রিয় অংশগ্রহণের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।  তবে এ বিষয়ে সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সম্ভাব্য রদবদল ও আলোচিত ব্যক্তিদের নাম সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে আলোচনায় রয়েছে।
জাতীয়

আগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। এ সময়কে সামনে রেখে মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা জোরালো হয়েছে। সরকার ও দলীয় সূত্রের দাবি, মন্ত্রীদের কর্মদক্ষতা, প্রশাসনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা এবং সরকারের…

জি বাংলা ডেস্ক ৪ আগস্ট ২০২৬ ০

অনুসন্ধানের ফলাফল

১–৯ দেখানো হচ্ছে, মোট ৮০টি
প্রচলিত আইনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: তথ্যমন্ত্রী প্রচলিত আইনেই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: তথ্যমন্ত্রী দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে… ২ দিন আগে পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়ম পরিবারের সদস্যদের সম্পত্তি দানে হেবা দলিল, মানতে হবে যেসব নিয়ম পরিবারের সদস্যদের মধ্যে জমি বা স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিক্রির পরিবর্তে দান বা হেবা দলিলের… ৩ দিন আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত… ৬ দিন আগে নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক নাশকতা প্রতিরোধে চাঁদপুরে সর্বদলীয় ঐক্যের ডাক চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের… ৬ দিন আগে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন জামায়াত আমির, এক মঞ্চে ওঠা নিয়ে ভিন্ন অবস্থান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে জাতীয়… ৭ দিন আগে ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটির জন্ম ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ির কাঁটা ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও… ১৩ দিন আগে ‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’ জনপ্রশাসন উপদেষ্টা/‘৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতো’ প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল… ১৬ দিন আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে হাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের… ১৭ দিন আগে
শিরোনাম
দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪জকিগঞ্জে বিজিবির অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটকআমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিওমার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরানইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন/বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেপ্তারহন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯ বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ