১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৯১.৭৯ +২৮.৫১ | DS30: ২,০৮৩.৪৩ +৮.০১ | লেনদেন: ৯,৩৯০.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ
সংগৃহীত

ব্রোঞ্জপদকের লড়াইয়ে ব্যাটিং-বোলিং—কোনোটিতেই নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসের দল। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জপদকও জেতা হলো না তাদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রত্নায়েকে। আরাচাগে করেন ৩৩ এবং বান্দারা ১৮ রান। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান রিশাদ হোসেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ। নুয়ান থুসারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেনি তারা। ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান।

‘সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬)।’

— স্পোর্টস ডেস্ক

পরের ওভারের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ হাসান। একই ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন পারভেজ হোসেন।

আরও পড়ুন আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ খেলাধুলা ৪ ঘণ্টা আগে

এরপর থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন অধিনায়ক লিটন দাস। ফলে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারই দ্রুত সাজঘরে ফেরেন। শুরুতেই বড় চাপে পড়ে বাংলাদেশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্রোঞ্জপদকের লড়াইয়ে ব্যাটিং-বোলিং—কোনোটিতেই নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ।
  • টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা।
  • ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ।
  • পরের ওভারের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ হাসান।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা তাওহিদ হৃদয়ের দিকে তখন তাকিয়ে ছিল দল। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ১১ রান করে আউট হন তিনি।

এরপর পরপর দুই বলে পারভেজ হোসেন ও মেহেদী হাসানকে হারায় বাংলাদেশ। দুজনের ক্যাচই যায় উইকেটের পেছনে। মেহেদী আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। তাঁর দাবি ছিল, বল ব্যাটে লাগেনি।

৬৪ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। সেখান থেকে ইয়াসির আলী ও নাসুম আহমেদ কিছুটা প্রতিরোধ গড়েন। ইয়াসির করেন ২১ রান। নয় নম্বরে নেমে নাসুম ২৮ বলে ২৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান।

তবে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে ৬৩ রানের জয় নিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে নাসুম সর্বোচ্চ ২৬ রান করেন। এ ছাড়া ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১ ও রিশাদ ১০ রান করেন। শ্রীলঙ্কার নুয়ান থুসারা, রত্নায়েকে, ভিয়াসকান্ত ও সাহান দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬)।

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০; থুসারা ২/১৮, রত্নায়েকে ২/১৮, ভিয়াসকান্ত ২/২৬, সাহান ২/১৭)।

ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।

খেলাধুলা থেকে আরও

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটির জন্ম ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ির কাঁটা ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের দল… ২ দিন আগে দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জাব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও… ৪ দিন আগে অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৪ দিন আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার তাঁর চুক্তি নবায়নের বিষয়টি… ৪ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

৩ অক্টোবর ২০২৬, ৩:৪০ এএম · খেলাধুলা

ব্রোঞ্জপদকের লড়াইয়ে ব্যাটিং-বোলিং—কোনোটিতেই নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসের দল। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জপদকও জেতা হলো না তাদের।

ফটোকার্ড

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

তিন শূন্যে শুরু, ১০২ রানে শেষ-ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

শিরোনাম
আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচদাদা বাবাকে অন্য ওয়ারিশ থেকে বেশি জমি লিখে দিলে করণীয় কি?প্রেমিকার প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য, ‘এখন সে আমার বন্ধু’রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহালপোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমানস্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬