১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী
সংগৃহীত

সাভারের আশুলিয়ায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত ও যানবাহনের মালামাল লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন হাফেজ ক্বারী কামরুজ্জামান।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর আশুলিয়া থেকে কাঠগড়া আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার নির্জন স্থানে এ ঘটনা ঘটে। শনিবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী হাফেজ ক্বারী কামরুজ্জামান আন্তর্জাতিক হিফজুল কুরআন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক।

‘কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবার নিয়ে বাসায় ফেরার পথে কাঠগড়া বাজার রোডের ঝোপঝাড় ও জঙ্গলঘেরা এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখেন।’

— জি বাংলা ডেস্ক

কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবার নিয়ে বাসায় ফেরার পথে কাঠগড়া বাজার রোডের ঝোপঝাড় ও জঙ্গলঘেরা এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখেন। ওই গাছ ফেলে প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন সারাদেশ ১২ ঘণ্টা আগে

তিনি বলেন, একটি প্রাইভেটকারের যাত্রীরা গাড়ি থেকে নেমে গাছ সরানোর চেষ্টা করলে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর ঘটনায় ওই গাড়ির একাধিক যাত্রী আহত হন বলে তাঁর দাবি। একই সময় পেছনে থাকা অন্য কয়েকটি যানবাহন এবং একটি রিকশার যাত্রীদের কাছ থেকেও মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাভারের আশুলিয়ায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
  • শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর আশুলিয়া থেকে কাঠগড়া আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
  • ভুক্তভোগী হাফেজ ক্বারী কামরুজ্জামান আন্তর্জাতিক হিফজুল কুরআন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক।
  • কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবার নিয়ে বাসায় ফেরার পথে কাঠগড়া বাজার রোডের ঝোপঝাড় ও জঙ্গলঘেরা এলাকায় পৌঁছালে সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখ…

কামরুজ্জামান আরও বলেন, হামলাকারীরা তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে তিনি কৌশলে গাছের পাশ দিয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

ঘটনার পর ৯৯৯ নম্বরে একাধিকবার ফোন করার দাবি করে কামরুজ্জামান বলেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে। তবে পুলিশ ‘ডিউটি জোন বা এরিয়ার বাইরে’ থাকার কথা বলে তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ডিউটিতে থাকা এএসআই রতন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পাশের জঙ্গলে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্ন কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্নময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) দাফন সম্পন্ন… ১৬ ঘণ্টা আগে সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তারসিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার… ১৬ ঘণ্টা আগে মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টামানিকগঞ্জে কাঁচের বোতলে কেরোসিন ভরে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫… ১৬ ঘণ্টা আগে দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক… ১৬ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

৩ অক্টোবর ২০২৬, ৪:৩৪ এএম · সারাদেশ

সাভারের আশুলিয়ায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত ও যানবাহনের মালামাল লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন হাফেজ ক্বারী কামরুজ্জামান।

ফটোকার্ড

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

আশুলিয়া সড়কে ডাকাতি, ৯৯৯-এ ফোনের পরও পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা পাননি ভুক্তভোগী

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া