১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য
সংগৃহীত

একসময় বই-খাতা হাতে নিয়মিত শ্রেণিকক্ষে ছুটে যেতেন সত্যব্রত ঘোষ অর্ঘ্য। অন্য সহপাঠীদের মতো তাঁরও ছিল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। ভেটেরিনারি চিকিৎসক হয়ে প্রাণীর সেবা ও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বদলে গেছে তাঁর স্বাভাবিক জীবন। একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়েছেন, অন্য চোখের দৃষ্টিশক্তিও প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে পরিবার জানিয়েছে।

সত্যব্রত ঘোষ অর্ঘ্য গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মানিকগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পরিবারের সদস্যরা জানান, কয়েক সপ্তাহ আগেও সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন অর্ঘ্য। গত ১৫ আগস্ট তাঁর সাইনো-ন্যাজাল ক্যানসার শনাক্ত হয়। এরপর শুরু হয় অস্ত্রোপচার, কেমোথেরাপি ও নানা পরীক্ষা-নিরীক্ষা। ইতোমধ্যে একটি চোখে অস্ত্রোপচার ও কেমোথেরাপি দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসা এখনো চলমান।

‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য অর্ঘ্যকে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।’

— জি বাংলা ডেস্ক

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য অর্ঘ্যকে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছে পরিবার। আগামী ৫ অক্টোবর তাঁর পরবর্তী কেমোথেরাপি দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন সারাদেশ ১২ ঘণ্টা আগে

অর্ঘ্যের পরিবার জানায়, দেশে তাঁর চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা খরচ হয়েছে। চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার ও ওষুধের ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে। বিদেশে চিকিৎসার খরচ বহন করার মতো আর্থিক সক্ষমতা এখন পরিবারের নেই।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • একসময় বই-খাতা হাতে নিয়মিত শ্রেণিকক্ষে ছুটে যেতেন সত্যব্রত ঘোষ অর্ঘ্য।
  • সত্যব্রত ঘোষ অর্ঘ্য গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী।
  • পরিবারের সদস্যরা জানান, কয়েক সপ্তাহ আগেও সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন অর্ঘ্য।
  • চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য অর্ঘ্যকে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।

অর্ঘ্যের বাবা সুপ্রিয় ঘোষ লাভলু মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের বাসিন্দা। টেড়া বাজারে তাঁর ছোট একটি ভেটেরিনারি ওষুধের ব্যবসা রয়েছে। একমাত্র ছেলের অসুস্থতার পর ব্যবসা প্রায় বন্ধ রেখে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ছুটছেন তিনি। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় অর্ঘ্যের নিজের পায়ে হাঁটতেও কষ্ট হয়। অনেক সময় পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে চলাফেরা করতে হয়। খাবার খাওয়ানোসহ দৈনন্দিন কাজেও এখন অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। তবে সুস্থ হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফেরার আশা ছাড়েননি তিনি।

অর্ঘ্যের পরিবার ও সহপাঠীরা তাঁর উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অর্ঘ্যের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে।

সহায়তা পাঠানোর ঠিকানা:
সুপ্রিয় ঘোষ
হিসাব নম্বর: ১০৮২৩৭৭৭১০০০১
ব্র্যাক ব্যাংক, শিবালয় সাব-শাখা, মানিকগঞ্জ।

সারাদেশ থেকে আরও

কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্ন কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্নময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) দাফন সম্পন্ন… ১৫ ঘণ্টা আগে সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তারসিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার… ১৬ ঘণ্টা আগে মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টামানিকগঞ্জে কাঁচের বোতলে কেরোসিন ভরে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫… ১৬ ঘণ্টা আগে দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক… ১৬ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

৩ অক্টোবর ২০২৬, ৪:৫৭ এএম · সারাদেশ

একসময় বই-খাতা হাতে নিয়মিত শ্রেণিকক্ষে ছুটে যেতেন সত্যব্রত ঘোষ অর্ঘ্য। অন্য সহপাঠীদের মতো তাঁরও ছিল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। ভেটেরিনারি চিকিৎসক হয়ে প্রাণীর সেবা ও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়ার পর বদলে গেছে তাঁর স্বাভাবিক জীবন। একটি চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়েছেন, অন্য চোখের।

ফটোকার্ড

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া