১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি
সংগৃহীত

পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থানীয়দের কাছে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রেললাইনে আড্ডা, হাঁটাহাঁটি ও ছবি তুলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যায়।

শিবচর রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত শিবচর অংশে ট্রেনে কাটা পড়ে ৩৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে রেললাইনে ঘুরতে বা ছবি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। অন্যরা রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনায় মারা গেছেন।

জানা গেছে, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার। এ অংশে মাদারীপুরের শিবচরে পদ্মা ও শিবচর নামে দুটি স্টেশন রয়েছে। এই রেলপথ দিয়ে ঢাকা কমলাপুর থেকে রাজশাহী, খুলনা ও বেনাপোল রুটে ট্রেন চলাচল করে।

‘শিবচরের পাঁচ্চর, সূর্যনগর, মালিগ্রাম ও পুলিয়া এলাকায় বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।’

— জি বাংলা ডেস্ক

নতুন রেললাইন নির্মাণের পর থেকেই স্থানীয়দের মধ্যে এটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন বিকালের পর রেললাইনের বিভিন্ন স্থান অনেকটা বিনোদনকেন্দ্রের মতো হয়ে ওঠে। শিবচরের পাঁচ্চর, সূর্যনগর, মালিগ্রাম ও পুলিয়া এলাকায় বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। অনেকে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও সেলফিও তোলেন।

আরও পড়ুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন সারাদেশ ১২ ঘণ্টা আগে

স্থানীয়দের অভিযোগ, রেললাইন অনেক জায়গায় অরক্ষিত থাকায় এবং জনসচেতনতার অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রুতগতির ট্রেন চলাচল। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বেড়া দেওয়া এবং সন্ধ্যার পর রেললাইনে টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থানীয়দের কাছে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
  • শিবচর রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত শিবচর অংশে ট্রেনে কাটা পড়ে ৩৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
  • জানা গেছে, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩১ কিলোমিটার।
  • নতুন রেললাইন নির্মাণের পর থেকেই স্থানীয়দের মধ্যে এটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

শিবচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন বলেন, ঢাকা-বেনাপোল রুটটি অত্যন্ত ব্যস্ত ও গতিশীল। রেললাইনে অযাচিতভাবে চলাচল না করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে সাইনবোর্ডও দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত রেললাইনে হাঁটাহাঁটি বন্ধ করার জন্য মানুষকে সতর্ক করা হচ্ছে। তবে মানুষ সচেতন না হলে দুর্ঘটনা রোধ করা কঠিন।

সারাদেশ থেকে আরও

কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্ন কঠোর নিরাপত্তায় ৪০ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মেহেদীর দাফন সম্পন্নময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের (৩১) দাফন সম্পন্ন… ১৫ ঘণ্টা আগে সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার সিলেটে সড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তারসিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর প্যারাইচক ট্রাকস্ট্যান্ড সড়কের বাইপাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টার… ১৫ ঘণ্টা আগে মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা মানিকগঞ্জে কেরোসিনভর্তি বোতল দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টামানিকগঞ্জে কাঁচের বোতলে কেরোসিন ভরে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫… ১৬ ঘণ্টা আগে দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক… ১৬ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

৪ অক্টোবর ২০২৬, ৬:৪৪ এএম · সারাদেশ

পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন স্থানীয়দের কাছে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রেললাইনে আড্ডা, হাঁটাহাঁটি ও ছবি তুলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যায়।

ফটোকার্ড

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিবচরে মরণফাঁদ রেললাইন: ২ বছরেই ৩ ডজন প্রাণহানি

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া