প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মৌলভীবাজারে যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নিজাম মিয়ার ছেলে।
‘পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়।’
— জি বাংলা ডেস্ক
পুলিশের দাবি, মামুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে একটি ভিডিও তৈরি করেন এবং তা নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা ও নিন্দা শুরু হয়।
আরও পড়ুন
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
পুলিশ আরও জানায়, মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের একটি মারামারির ঘটনায় লিখিত অভিযোগ রয়েছে।
মূল বিষয়গুলি
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো.
- রোববার (৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
- পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়।
- পুলিশের দাবি, মামুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে একটি ভিডিও তৈরি করেন এবং তা নিজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।






মন্তব্য (০)