১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
রাজনীতি

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ
সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে সাম্প্রতিক মতপার্থক্য ও পালটাপালটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও রাজপথের কর্মসূচি নিয়ে দুই দলের দূরত্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে। এর মধ্যে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতা’র গুঞ্জন এবং বিএনপি-জামায়াতের পালটাপালটি অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বৃহস্পতিবার ফেনীতে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে। দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। ‘গুপ্ত রাজনীতি’ ও ক্ষমতাচ্যুত সরকারের রাজনীতির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিএনপির একাধিক সূত্রের দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ গুঞ্জনে দুই দলের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস বেড়েছে। তবে জামায়াতের নেতারা এ অভিযোগ অস্বীকার করছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দাবি, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নিজেদের সম্পর্কের বিষয় আড়াল করতেই জামায়াতের বিরুদ্ধে এমন প্রচার চালানো হচ্ছে।

‘জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে পালটা অভিযোগ তুলে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সরকারের সম্পর্ক না থাকলে নিষিদ্ধ দলটি কীভাবে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে—সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

এদিকে নির্বাচনের কয়েক মাসের মধ্যেই জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি নিয়েও বিএনপির মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এসব কর্মসূচি অব্যাহত থাকলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি জনজীবনে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ রাজনীতি ১২ ঘণ্টা আগে

ইমেরিটাস অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী মনে করেন, সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সংসদীয় রীতিতে সংলাপ ও সমঝোতার চেষ্টা চালানো প্রয়োজন। তাঁর মতে, বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনমূলক কাজ শেষ করা উচিত।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে সাম্প্রতিক মতপার্থক্য ও পালটাপালটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।
  • বৃহস্পতিবার ফেনীতে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে…
  • বিএনপির একাধিক সূত্রের দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ গুঞ্জনে দুই দলের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস বেড়েছে।
  • এদিকে নির্বাচনের কয়েক মাসের মধ্যেই জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি নিয়েও বিএনপির মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জান…

সুশাসনের জন্য নাগরিক—সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দ্বন্দ্বে জড়ালে দেশের সবাই ক্ষতিগ্রস্ত হবে। সরকার ও বিরোধী দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান না করলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর মতে, কার্যকর সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও মতপার্থক্য সংসদেই আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। সরকারের বয়স কয়েক মাস হওয়ার পরই রাজপথে কর্মসূচি দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, সংসদে আলোচনা ও বিতর্কের মাধ্যমেই অধিকাংশ বিরোধ মেটানো সম্ভব।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামায়াতের রাজনৈতিক অবস্থান বোঝা কঠিন। অতীতে বিভিন্ন সময়ে দলটি আন্দোলনের সহযোগী হলেও পরে অবস্থান পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি। ১৯৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিকে না জানিয়ে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া এবং ১৯৯৬ সালে বিএনপি সরকারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে অবস্থান নেওয়ার উদাহরণও তুলে ধরেন আলাল।

জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুও বিএনপির সঙ্গে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ও গণতন্ত্র রক্ষায় জামায়াতের সতর্ক থাকা উচিত এবং কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করা উচিত নয়।

অন্যদিকে জামায়াতের সূত্রগুলো বলছে, মূলত জুলাই সনদ বাস্তবায়ন এবং ভারতের সঙ্গে সম্পর্কের মতো বিষয়গুলোতে সরকারের সঙ্গে দলটির মতপার্থক্য রয়েছে। পাশাপাশি সরকারের ওপর চাপ তৈরি করে বিভিন্ন দাবি আদায় এবং সরকারের কর্মকাণ্ডের সমালোচনা তুলে ধরে রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল নিয়েছে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে পালটা অভিযোগ তুলে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সরকারের সম্পর্ক না থাকলে নিষিদ্ধ দলটি কীভাবে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে—সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে সরকার কোনো উদ্যোগ নিলে জামায়াত সহযোগিতা করবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়ন ও চাঁদাবাজি-দখলদারি বন্ধের মতো দাবিতে সরকারকে সহযোগিতার কথা বলা হলেও সরকার বিরোধী দল মোকাবিলায় আওয়ামী লীগকে ব্যবহার করছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, রাজপথের কর্মসূচি এবং আওয়ামী লীগকে ঘিরে পারস্পরিক অভিযোগ—এসব বিষয় বিএনপি ও জামায়াতের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে গেছে। তবে দুই দলের এই দূরত্ব ভবিষ্যতে কতটা গভীর হবে এবং এর প্রভাব জাতীয় রাজনীতিতে কীভাবে পড়বে, তা নির্ভর করবে তাদের পরবর্তী রাজনৈতিক অবস্থান ও পারস্পরিক সংলাপের ওপর।

রাজনীতি থেকে আরও

লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়াযুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায়… ১৬ ঘণ্টা আগে ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বান ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহতে ছাত্রসমাজকে রাজপথে থাকার আহ্বাননিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে আগামী ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান… ২ দিন আগে জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার জামায়াত থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কারশৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ… ২ দিন আগে মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’! মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

৪ অক্টোবর ২০২৬, ৭:০৯ এএম · রাজনীতি

ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে সাম্প্রতিক মতপার্থক্য ও পালটাপালটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন পদক্ষেপ ও রাজপথের কর্মসূচি নিয়ে দুই দলের দূরত্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে। এর মধ্যে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতা’র গুঞ্জন এবং।

ফটোকার্ড

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া