১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

৩৭ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ মালয়েশীয় নাগরিক

৩৭ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ মালয়েশীয় নাগরিক
সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ৩৭ দিন ধরে নিখোঁজ ছিলেন এক মালয়েশীয় নাগরিক। দীর্ঘ অপেক্ষার পর তাঁকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। পরে নিরাপদে মালয়েশিয়ায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার মালয়েশিয়ার নিখোঁজ নাগরিকদের স্বজনদের সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ বিষয়টি নিশ্চিত করে।

সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনামের ভাষ্য, উদ্ধার হওয়া ওই ব্যক্তি চীনা-মালয়েশীয় নাগরিক। তিনি একাই নেপাল ভ্রমণে গিয়েছিলেন। দুর্যোগের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি নিজ উদ্যোগে কাঠমান্ডুতে থাকা মালয়েশীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

‘মনিভান্নান বলেন, ৩৭ দিন পর একজন নিখোঁজ মালয়েশীয় নাগরিকের নিরাপদে ফিরে আসার খবর অন্য নিখোঁজদের পরিবারগুলোর জন্যও স্বস্তির বার্তা।’

— আন্তর্জাতিক ডেস্ক

মনিভান্নান বলেন, ৩৭ দিন পর একজন নিখোঁজ মালয়েশীয় নাগরিকের নিরাপদে ফিরে আসার খবর অন্য নিখোঁজদের পরিবারগুলোর জন্যও স্বস্তির বার্তা।

আরও পড়ুন ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন ট্রাম্প-শি’র সঙ্গে বৈঠকে যোগ দিতে চীনে পুতিন আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

স্বজনদের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ৩টা ২৬ মিনিটে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় ওই ব্যক্তিকে সর্বশেষ দেখা যায়। পরদিন ২৬ আগস্ট ওই অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ৩৭ দিন ধরে নিখোঁজ ছিলেন এক মালয়েশীয় নাগরিক।
  • শনিবার (৩ অক্টোবর) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
  • সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনামের ভাষ্য, উদ্ধার হওয়া ওই ব্যক্তি চীনা-মালয়েশীয় নাগরিক।
  • মনিভান্নান বলেন, ৩৭ দিন পর একজন নিখোঁজ মালয়েশীয় নাগরিকের নিরাপদে ফিরে আসার খবর অন্য নিখোঁজদের পরিবারগুলোর জন্যও স্বস্তির বার্তা।

দুর্যোগে ওই এলাকার সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সেখানে আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাইরে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ের লাংটাং লিরুং এলাকার কাছে হিমবাহ ধস ও তুষারধসের পর বন্যা ও ভূমিধস পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে নেপালে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তিব্বত ও চীনেও বহু মানুষের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিখোঁজ মালয়েশীয়দের সন্ধানে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। তাদের প্রতিনিধিরা নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান। নিখোঁজদের উদ্ধারে এখন পর্যন্ত অগ্রগতি, পরবর্তী পদক্ষেপ এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে নেওয়া উদ্যোগ সম্পর্কে স্পষ্ট তথ্য চান তাঁরা।

আন্তর্জাতিক থেকে আরও

উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬ উত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবোঝাই একটি বাস সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।… ১ দিন আগে ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনিইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের সমর্থন নেই। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির মাত্র ৩১ শতাংশ মানুষ এই যুদ্ধকে… ১ দিন আগে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্ববাজারে তেলের দামে বড় পতনবিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার… ১ দিন আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াওদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। প্রতিবেশী… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৩৭ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ মালয়েশীয় নাগরিক

৪ অক্টোবর ২০২৬, ৭:১৪ এএম · আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ৩৭ দিন ধরে নিখোঁজ ছিলেন এক মালয়েশীয় নাগরিক। দীর্ঘ অপেক্ষার পর তাঁকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। পরে নিরাপদে মালয়েশিয়ায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি।

ফটোকার্ড

৩৭ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ মালয়েশীয় নাগরিক

৩৭ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ মালয়েশীয় নাগরিক

৩৭ দিন পর জীবিত ফিরলেন নিখোঁজ মালয়েশীয় নাগরিক

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া