১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ
সংগৃহীত

ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিন নারী সাংবাদিক। অভিযোগগুলো ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

শনিবার (৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে দায়িত্ব পালনের সময় এক সহকারী পুলিশ কমিশনারের (এসিপি) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক নারী সাংবাদিক।

ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশি তৎপরতার ভিডিও ধারণ করার সময় ওই কর্মকর্তা তাঁর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং পরে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে তিনি অন্যদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করার চেষ্টা করেন। তবে অভিযোগ জানানোর পরও তাৎক্ষণিকভাবে মামলা নথিভুক্ত করা হয়নি বলে দাবি করেন তিনি।

‘এদিকে শনিবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও বিক্ষোভে দিল্লি পুলিশের বিরুদ্ধে নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

দিল্লি পুলিশ জানিয়েছে, তারা তিন নারী সাংবাদিকের অভিযোগ পেয়েছে। তদন্ত নিরপেক্ষ রাখতে অভিযোগগুলো ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে।

আরও পড়ুন ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক! ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক! আন্তর্জাতিক ৩ মিনিট আগে

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের প্রেস কাউন্সিল। সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণে ‘হতবাক ও উদ্বিগ্ন’ বলে জানিয়েছে সংস্থাটি। তাদের ভাষ্য, গণতন্ত্রে এ ধরনের আচরণ স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিন নারী সাংবাদিক।
  • শনিবার (৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে দায়িত্ব পালনের সময় এক সহকারী পুলিশ কমিশনারের (এসিপি) বিরুদ্ধে যৌন হয়…
  • ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশি তৎপরতার ভিডিও ধারণ করার সময় ওই কর্মকর্তা তাঁর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং পরে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
  • দিল্লি পুলিশ জানিয়েছে, তারা তিন নারী সাংবাদিকের অভিযোগ পেয়েছে।

প্রেস কাউন্সিল বলেছে, বিভিন্ন বিষয়ে প্রতিবাদকারীদের কর্মকাণ্ড সাংবাদিকদের যেন ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে সংগ্রহ ও নথিভুক্ত করতে দেওয়া হয়। নারী সাংবাদিকের অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এদিকে শনিবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও বিক্ষোভে দিল্লি পুলিশের বিরুদ্ধে নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, দিল্লি পুলিশ যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাই এ বিষয়ে অমিত শাহকেই জবাব দিতে হবে। তাঁর দাবি, বিক্ষোভ চলাকালে শত শত মানুষকে আটক করা হয়েছে, নারী বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার, ক্যামেরা কেড়ে নেওয়া এবং সাংবাদিকদের টেনে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রাহুল গান্ধী আরও বলেন, একজন নারী সাংবাদিকের অভিযোগ নথিভুক্ত করতেও যদি সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাহলে দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ে জবাব দেওয়া উচিত। তাঁর এসব বক্তব্য রাজনৈতিক অভিযোগ হিসেবে এসেছে; পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না।

আন্তর্জাতিক থেকে আরও

নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুর নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ভারতে মেটার কার্যালয় ভাঙচুরভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায়… ৯ ঘণ্টা আগে ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিং ইরানে বিদ্যুৎ সংকট চরমে, দিনে দুই ঘণ্টা লোডশেডিংমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা… ১০ ঘণ্টা আগে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রাশিয়ার ভয়াবহ ‘ট্রিপল-ট্যাপ’ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।… ১০ ঘণ্টা আগে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্তইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন চুক্তি করতে চান, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

৪ অক্টোবর ২০২৬, ৭:১০ এএম · আন্তর্জাতিক

ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তিন নারী সাংবাদিক। অভিযোগগুলো ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

ফটোকার্ড

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে ৩ নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ

শিরোনাম
ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবিকবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারশিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুসাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিনজন ৫ দিনের রিমান্ডেচলন্ত ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার পণ্য লুটপ্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদ