১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৫৭.১৮ -৮.৪১ | DS30: ২,০৯৮.২০ -২.০৫ | লেনদেন: ৯,২০৮.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৫৭.১৮ -৮.৪১ | DS30: ২,০৯৮.২০ -২.০৫ | লেনদেন: ৯,২০৮.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৫৭.১৮ -৮.৪১ | DS30: ২,০৯৮.২০ -২.০৫ | লেনদেন: ৯,২০৮.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৫৭.১৮ -৮.৪১ | DS30: ২,০৯৮.২০ -২.০৫ | লেনদেন: ৯,২০৮.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
সংগৃহীত

সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের পর নির্বাচিত বর্তমান সরকার জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পুলিশকেও নতুন পথরেখা তৈরি করতে হয়েছে। এতে জনপ্রত্যাশা, মানবাধিকার এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীলতাকে গুরুত্ব দিতে হচ্ছে।

‘বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। প্রত্যেককে পুলিশ বাহিনীর একজন অ্যাম্বাসেডর হিসেবে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন মাতারবাড়ী টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ মাতারবাড়ী টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ জাতীয় ৫২ মিনিট আগে

পুলিশিংকে সেবা ও চ্যালেঞ্জের সমন্বিত দায়িত্ব উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপ…
  • বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনাম…
  • আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনের পর নির্বাচিত বর্তমান সরকার জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দায়িত্ব পালন করছে।
  • তিনি বলেন, নবপদায়িত পুলিশ কর্মকর্তাদের নব উদ্যম ও অঙ্গীকার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার হিসেবে উল্লেখ করে আইজিপি বলেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে। নিত্যনতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আইন ও বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপরও তিনি গুরুত্ব দেন।

জনগণের সঙ্গে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের সেবা নিশ্চিত করার আহ্বান জানান আইজিপি।

অনুষ্ঠানে নবপদায়িত কয়েকজন কর্মকর্তা মাঠপর্যায়ের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা পেশাদারত্ব বজায় রেখে জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে জনআস্থা অর্জনে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। তিনি জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) ও নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবীর।

৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী।

জাতীয় থেকে আরও

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা আজ, মালিকপক্ষ প্রস্তাব দেবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা আজ, মালিকপক্ষ প্রস্তাব দেবেতৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ অনুষ্ঠিত হবে।… ১১ ঘণ্টা আগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলের ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলেরডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে ভৈরব থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। থানায় যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায়… ১২ ঘণ্টা আগে ৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীবিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে মালয়েশিয়ার… ১২ ঘণ্টা আগে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতিমানিকগঞ্জ জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য সরকারি রাজস্ব জমা নেওয়া হবে এ-চালান (অটোমেটেড চালান) পদ্ধতিতে।… ১৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

৮ অক্টোবর ২০২৬, ৪:২৬ পিএম · জাতীয়

সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ফটোকার্ড

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারতভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইনআরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনারপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক/সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপিরসাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্টদৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিকবৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিসশীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়েআজকের স্বর্ণের দাম: ২৩ নভেম্বর ২০২৬