১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৩৭.৫৪ -৫০.৪৮ | DS30: ২,০৯৬.৭৫ -১৬.৭২ | লেনদেন: ৭,৬৯৮.৯৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৭.৫৪ -৫০.৪৮ | DS30: ২,০৯৬.৭৫ -১৬.৭২ | লেনদেন: ৭,৬৯৮.৯৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৭.৫৪ -৫০.৪৮ | DS30: ২,০৯৬.৭৫ -১৬.৭২ | লেনদেন: ৭,৬৯৮.৯৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৩৭.৫৪ -৫০.৪৮ | DS30: ২,০৯৬.৭৫ -১৬.৭২ | লেনদেন: ৭,৬৯৮.৯৪ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শনিবার (১০ অক্টোবর) এ ইঙ্গিত দেন তিনি।

স্থানীয় সময় শনিবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হামলাটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান তিনি। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, বিমানবন্দরে হামলাটি অত্যন্ত খারাপ কাজ। হুথিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া উচিত কি না, তা বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা হয়তো যোগ দিতে পারি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা সবেমাত্র সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে পেরেছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’

‘সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হুথিদের হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সৌদি আরব ও দেশটির জনগণের পাশে থাকার কথা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস আন্তর্জাতিক ৩ ঘণ্টা আগে

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং আটজন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে দুই বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিকও রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন।
  • স্থানীয় সময় শনিবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হামলাটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
  • ট্রাম্প বলেন, বিমানবন্দরে হামলাটি অত্যন্ত খারাপ কাজ।
  • এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার জন্য হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটটি ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ হামলার দায় হুথিরা তখনও স্বীকার করেনি। একটি কূটনৈতিক সূত্রের বরাতে হামলাটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে সৌদি আরবের ওপর হামলার ঘটনা ঘটছে। গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে দেশটিতে সংঘাত আরও তীব্র হয়েছে। সর্বশেষ হামলার পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দামবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ঝুঁকি ও উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে কমছে… ১ দিন আগে মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্যরোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে… ১ দিন আগে নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারত নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারতপ্রতিবেশী দেশ নেপালকে ২৪ হাজার কোটি নেপালি রুপির অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ১ দশমিক ৬২… ১ দিন আগে ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদ ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে প্রাধান্য দিতে হবে: এল-সায়েদইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমানাধিকারের নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

১১ অক্টোবর ২০২৬, ৪:১২ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর শনিবার (১০ অক্টোবর) এ ইঙ্গিত দেন তিনি।

ফটোকার্ড

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

শিরোনাম
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতশেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমিরচুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যাচাখারে সোনালী ব্যাংকের বিশেষ ঋণ আদায় ও সুদ মওকুফ কর্মসূচিখালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুনগোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটকলক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানানারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ