২৯শে নভেম্বর, রবিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ
সংগৃহীত

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, নির্বাচনে বারবার ব্যর্থতার দায় নির্বাচনি প্রক্রিয়ার ওপর না চাপিয়ে কংগ্রেসের উচিত নিজেদের ভুলত্রুটি নিয়ে আত্মবিশ্লেষণ করা। খবর ইন্ডিয়া টুডের।

একই সঙ্গে অমিত শাহ ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস চতুর্থবারের মতো শোচনীয় পরাজয়ের মুখে পড়বে।

দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

‘তাঁর ভাষায়, ‘দেশের প্রকৃত কণ্ঠস্বর লুকিয়ে রয়েছে খেতখামার, গ্রাম, পাহাড়ি অঞ্চল ও নদীতীরবর্তী জনপদে; কিন্তু সেখানে কংগ্রেসের কোনো পৌঁছানোর ক্ষমতা বা জনভিত্তি নেই।’ সবশেষে ২০২৯ সালের সাধারণ নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে অমিত শাহ বলেন, ‘ইন্ডিয়া’ জোট আবারও ব…’

— আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি গুজরাটের গান্ধীনগর মিউনিসিপ্যাল করপোরেশনসহ বেশ কয়েকটি স্থানীয় নির্বাচনে বিজেপির বড় জয়ের পর এই রাজনৈতিক সংঘাত আরও প্রকাশ্যে আসে।

আরও পড়ুন দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪ দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪ আন্তর্জাতিক ২১ মিনিট আগে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বর্তমানে উত্তপ্ত ভারতের রাজনীতি। রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • একই সঙ্গে অমিত শাহ ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস চতুর্থবারের মতো শোচনীয় পরাজয়ের মুখে পড়বে।
  • দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
  • সম্প্রতি গুজরাটের গান্ধীনগর মিউনিসিপ্যাল করপোরেশনসহ বেশ কয়েকটি স্থানীয় নির্বাচনে বিজেপির বড় জয়ের পর এই রাজনৈতিক সংঘাত আরও প্রকাশ্যে আসে।

বিরোধী শিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনকে চাপ দিয়ে এবং তাদের সুরক্ষা দিয়ে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম করা হচ্ছে।

এর জবাবে অমিত শাহ দাবি করেন, এসআইআর প্রক্রিয়া ২০২৪ সালের পর কার্যকর হয়েছে। অথচ রাহুল গান্ধী দলের নেতৃত্ব ও সভাপতির দায়িত্বে আসার পর থেকেই কংগ্রেস ধারাবাহিকভাবে নির্বাচনে হেরে চলেছে।

অমিত শাহ প্রশ্ন তুলে বলেন, ‘রাহুলজিকে আমি জিজ্ঞেস করতে চাই—বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কি এই এসআইআরের ফলেই তৈরি? আপনাদের আত্মবিশ্লেষণ করা দরকার।’

নির্বাচনে পরাজয়ের জন্য ইভিএম বা ভোটার তালিকাকে দায়ী করার প্রবণতারও সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, শুধু গুজরাট বা দিল্লি নয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম এবং তামিলনাড়ুর বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে।

বিশেষ করে ত্রিপুরার স্থানীয় নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণের পরও বিজেপির জয় পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিজেপির জয় কোনো বিশেষ পদ্ধতি বা ইভিএমের ওপর নির্ভরশীল নয়।

এ ছাড়া রাহুল গান্ধীর ছাত্র কর্মসূচি ‘ছাত্রোঁ কি গূঞ্জ’ এবং দিল্লিভিত্তিক আন্দোলনকে ‘মিডিয়া ইভেন্ট’ ও ভিত্তিহীন প্রচারণা বলে আখ্যায়িত করেন তিনি।

ভারতের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামাঞ্চল থেকে কংগ্রেস সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও দাবি করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

তাঁর ভাষায়, ‘দেশের প্রকৃত কণ্ঠস্বর লুকিয়ে রয়েছে খেতখামার, গ্রাম, পাহাড়ি অঞ্চল ও নদীতীরবর্তী জনপদে; কিন্তু সেখানে কংগ্রেসের কোনো পৌঁছানোর ক্ষমতা বা জনভিত্তি নেই।’

সবশেষে ২০২৯ সালের সাধারণ নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে অমিত শাহ বলেন, ‘ইন্ডিয়া’ জোট আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে এবং কংগ্রেস হ্যাটট্রিকের পর চতুর্থবারের মতো বড় পরাজয়ের স্বাদ পাবে।

আন্তর্জাতিক থেকে আরও

সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ২১ ঘণ্টা আগে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসীফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

১৪ অক্টোবর ২০২৬, ৪:৩৭ এএম · আন্তর্জাতিক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, নির্বাচনে বারবার ব্যর্থতার দায় নির্বাচনি প্রক্রিয়ার ওপর না চাপিয়ে কংগ্রেসের উচিত নিজেদের ভুলত্রুটি নিয়ে আত্মবিশ্লেষণ করা। খবর ইন্ডিয়া টুডের।

ফটোকার্ড

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ

শিরোনাম
দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪জকিগঞ্জে বিজিবির অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটকআমিই রিয়ালকে ডুবিয়েছি : মরিনিওমার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরানইলিশের পর চিংড়ি শুঁটকির মৌসুম, বদলে যাচ্ছে গহিরার অর্থনীতিযশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন/বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবিসাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেপ্তারহন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯ বেলিংহামের লাল কার্ড, টানা ১০ ম্যাচ জেতা রিয়ালকে মাটিতে নামাল আলাভেস১৫ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ আজ