১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
জাতীয়

নৌকা বাইচসহ লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

নৌকা বাইচসহ লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার
ছবি : জি বাংলা নিউজ

নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নৌকা বাইচের মতো দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে দেশের মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

‘মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, মধুমতী নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা …’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। মাদকাসক্তি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে স্থানীয় পর্যায়ে ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ উৎসবের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতির ওপর গুরুত্ব পরিবেশ প্রতিমন্ত্রীর নির্মল বায়ু ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতির ওপর গুরুত্ব পরিবেশ প্রতিমন্ত্রীর জাতীয় ৪৯ মিনিট আগে

নিতাই রায় চৌধুরী বলেন, নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে নৌকা বাইচের গভীর সম্পর্ক রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ধরনের ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী …
  • শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  • মন্ত্রী বলেন, নৌকা বাইচের মতো দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে দেশের মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
  • তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, মধুমতী নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নৌকা বাইচকে কেন্দ্র করে মধুমতী নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকেও অনেকে এ আয়োজন দেখতে আসেন।

জাতীয় থেকে আরও

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানা বন্ধ, মজুরি বোর্ড গঠন শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানা বন্ধ, মজুরি বোর্ড গঠনপোশাকশ্রমিকদের বেতন পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন করেছে সরকার। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বেতন… ৫৬ মিনিট আগে নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংস নিষিদ্ধ রাসায়নিকে পাকানো ১২ হাজার কলা ধ্বংসপাবনার একটি গোয়ালঘরে অপরিপক্ব কলায় নিষিদ্ধ রাসায়নিক প্রয়োগ করে মাত্র ২৪ ঘণ্টায় পাকিয়ে বাজারজাত করার প্রক্রিয়া শনাক্ত করেছে জাতীয়… ২ ঘণ্টা আগে ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে… ৪ ঘণ্টা আগে প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’, পুরস্কার পেল যেসব নাম্বার১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নৌকা বাইচসহ লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম · জাতীয়

নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ফটোকার্ড

নৌকা বাইচসহ লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

নৌকা বাইচসহ লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

নৌকা বাইচসহ লোকজ সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার

শিরোনাম